বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে সিলেটে কিশোর ও যুবকের মরদেহ উদ্ধার, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান দুই লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার ঘোষণা নিয়ে মালয়েশিয়ার আপত্তি

জামায়াতে যোগ দিলেন সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান

সিলেটি চ্যানেল ডেস্ক

 

সিলেটি চ্যানেল ডেস্ক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫

সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির সাবেক নেতা মেজর (অব.) আক্তারুজ্জামান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য হিসেবে যোগ দেন।

সকাল ৯টায় অনুষ্ঠিত এই সাক্ষাতে জামায়াত আমিরের উপস্থিতিতে মেজর (অব.) আক্তারুজ্জামান জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির অবস্থানের প্রতি আস্থা প্রকাশ করেন। পরে তিনি নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীর সদস্যপদ গ্রহণ করেন।

সাক্ষাৎকালে আক্তারুজ্জামান বলেন, ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে তিনি জীবনের বাকি সময় কাজ করতে চান। একই সঙ্গে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও নেতৃত্বের প্রতি আনুগত্য বজায় রাখার অঙ্গীকার করেন।

এ সময় জামায়াত আমির ডা. শফিকুর রহমান তাকে আলিঙ্গন করেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘ নেক হায়াত কামনা করেন।

উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে এর আগে বিএনপি থেকে বহিষ্কৃত হন মেজর (অব.) আক্তারুজ্জামান। তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির মনোনয়নে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে আওয়ামী লীগ প্রার্থী ও সাবেক আইজিপি নূর মোহাম্মদের কাছে পরাজিত হন।

এর আগে তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে একই আসন থেকে টানা দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। সে সময় কিশোরগঞ্জ-২ আসনটি কেবল কটিয়াদী উপজেলা নিয়ে গঠিত ছিল।