রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম:
চা শ্রমিক ইউনিয়নের দ্রুত নির্বাচনের দাবিতে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও মানববন্ধন জগন্নাথপুরে কীর্তন শেষে ফেরার পথে নৌকাডুবি: ২ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ আরও ২ তারেক রহমান দেশ চালাতে পারবেন না, উনি পরীক্ষায় ফেল করেছেন, তারেক রহমান কি জুলাইযোদ্ধাদের মেরে ফেলতে চান?’— প্রশ্ন এনসিপির ডা. মাহমুদা মিতুর হবিগঞ্জ শহরে ঢুকতে না পেরে রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকার রাস্তায় অবস্থান এনসিপির হামলার শিকার নাসিরুদ্দীন পাটোয়ারী ও সারজিস, আহত একাধিক সাংবাদিক সিলেটে একই দিনে পৃথক দুই সহিংসতায় স্কুলছাত্র ও যুবক নিহত, আহত কয়েকজন শেখ হাসিনার সঙ্গে ‘গোপনে ফোনালাপ’, পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন,

দিনের ভোট রাতে নয়—জনগণ পরিবর্তন চায়

রিপোর্ট আহমেদ ইব্রাহিম আলী, সিলেটি চ্যানেল প্রতিনিধি

 

কুলাউড়া প্রতিনিধি : আহমদ ইব্রাহিম আলী
১১ ডিসেম্বর ২০২৫

দিনের ভোট রাতে—এ ধরনের নির্বাচন বাংলার মানুষ আর দেখতে চায় না। আগামী ফেব্রুয়ারীর নির্বাচনে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। বিগত দিনে একটি রাজনৈতিক দল তাদের নিজস্ব লোককে বিজয়ী করতে দিনের ভোট রাতে বাক্স ভরে রেখেছিল। এ ধরনের নির্বাচন এ দেশে আর চলতে দেওয়া হবে না। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী জনগণের ভোটে নির্বাচিত হয়ে এ দেশের রাষ্ট্রক্ষমতায় বসবে—এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

বুধবার (১০ ডিসেম্বর) রাত আটটায় কুলাউড়ার কাদিপুর ইউনিয়নের মনসুর সাইনবোর্ডে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন মৌলভীবাজার–২ (কুলাউড়া) সংসদীয় আসনের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাদিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল করিম। সঞ্চালনা করেন মনসুর পূর্ব ইউনিটের সাবেক সভাপতি আজাদুর রহমান।

পথসভায় বক্তৃতা করেন উপজেলা জামায়াতের আমীর (ভারপ্রাপ্ত) মো: জাকির হোসেন, শূরা সদস্য আব্দুর নুর, পৌর জামায়াতের সভাপতি রুহুল আমীন রইয়ব, সহকারী অধ্যাপক জালাল উদ্দিন, কাদিপুর ইউনিয়ন জামায়াতের সহসভাপতি এড. আহমদ আল রিপার, ওয়ার্ড জামায়াতের সভাপতি ডা: মুবাশ্বির আলী, সাইফুর রহমান, এনামুল ইসলাম, ছাত্রশিবির কলেজ শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম, মাও. আব্দুল মুতাকাব্বির, আব্দুল খালিক জাকির, আবুল কাসেম, তোতা মিয়া, জাভেদ আহমদ, মোস্তফা করিম রাসেল, সোয়েব আহমদ, মফিজ আহমদ, রনো মল্লিক, রায়হানুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে কাজ করবেন এবং যে সকল সমস্যা রয়েছে রাষ্ট্রক্ষমতায় গেলে এসব সমস্যার সমাধানে সর্বাত্মক উদ্যোগ নেবেন বলে আশ্বাস দেন তিনি।