রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম:
চা শ্রমিক ইউনিয়নের দ্রুত নির্বাচনের দাবিতে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও মানববন্ধন জগন্নাথপুরে কীর্তন শেষে ফেরার পথে নৌকাডুবি: ২ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ আরও ২ তারেক রহমান দেশ চালাতে পারবেন না, উনি পরীক্ষায় ফেল করেছেন, তারেক রহমান কি জুলাইযোদ্ধাদের মেরে ফেলতে চান?’— প্রশ্ন এনসিপির ডা. মাহমুদা মিতুর হবিগঞ্জ শহরে ঢুকতে না পেরে রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকার রাস্তায় অবস্থান এনসিপির হামলার শিকার নাসিরুদ্দীন পাটোয়ারী ও সারজিস, আহত একাধিক সাংবাদিক সিলেটে একই দিনে পৃথক দুই সহিংসতায় স্কুলছাত্র ও যুবক নিহত, আহত কয়েকজন শেখ হাসিনার সঙ্গে ‘গোপনে ফোনালাপ’, পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন,

মৌলভীবাজারে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের পথসভা অনুষ্ঠিত

রিপোর্ট এম ডি রহিম সিলেটি চ্যানেল

 

স্টাফ রিপোর্টার মৌলিবাজার প্রতিনিধি| সিলেটি চ্যানেল
প্রকাশিত : ৯ ডিসেম্বর ২০২৫

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস–২০২৫ উপলক্ষে মৌলভীবাজারে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জেলা শাখার উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে শহরের চৌমোহনা চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

উচ্চ পর্যায়ে দুর্নীতি বন্ধ হলে, দেশে দুর্নীতি কমবে”—এ শ্লোগানকে সামনে রেখে এবং “দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে মানবিক মর্যাদা বৃদ্ধি” প্রতিপাদ্য বিষয় ধারণ করে পথসভাটি অনুষ্ঠিত হয়।

পথসভায় সভাপতিত্ব করেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মাহবুবুল আলম শামীম। জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মো. মশাহিদ আহমদ এবং সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদারের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।

সভায় বক্তব্য রাখেন দৈনিক মৌমাছি কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, ফোরামের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক সাংবাদিক দুরুদ আহমদ, সহ-সভাপতি শেখ ফয়েজ আলী, সহ-সভাপতি সাংবাদিক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, সামাজিক ব্যক্তিত্ব সৈয়দ আবুল কালাম আজাদ, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি জোসেফ আলী চৌধুরী, তাওহীদ ইসলাম দাবা একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক তাওহীদ ইসলাম, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি পিন্টু দেব দেবনাথ, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা মৌলভীবাজার জেলা শাখার (ভারপ্রাপ্ত) সভাপতি মঈনুল হকসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও মানবাধিকারকর্মীরা।

এছাড়াও বক্তব্য দেন সাংবাদিক মোনায়েম খান, আব্দুল বাছিত খান, আব্দুল মুকিদ, ফরিদুল ইসলাম ফৈরাজ, নাসরিন প্রিয়া, শাহ ফজলুর রহমান, জাহেদুল ইসলাম পাপ্পু, সায়েক আহমদ, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের সভাপতি ইকবাল হোসেন পাবেলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দুর্নীতির লাগাম টানতে হলে রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে শুরু করে সর্বস্তরে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে একটি শক্তিশালী ও কার্যকর ন্যায়পাল গঠনের মাধ্যমে দুর্নীতিবাজদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

পথসভা থেকে সরকারি হাসপাতালে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা, বিশেষজ্ঞ চিকিৎসকদের ফি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা, খাদ্যদ্রব্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সিন্ডিকেট ভাঙতে শক্তিশালী কমিশন গঠন এবং জনবান্ধব পুলিশ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে স্বাধীন পুলিশ কমিশন গঠনের দাবি জানানো হয়।

বক্তারা আরও বলেন, দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতিই নয়, এটি মানবিক মূল্যবোধ ও সামাজিক ন্যায়ের উপর বড় আঘাত হানে। তাই দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে।

পথসভা শেষে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দিনের অন্যান্য কর্মসূচির সূচনা করা হয়। এ সময় দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জেলা শাখা, যুব ফোরাম ও ছাত্র ফোরামের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৯৮ সাল থেকে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম সিলেট বিভাগসহ মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও সিলেট জেলায় দুর্নীতিবিরোধী গণসচেতনতা ও আন্দোলন গড়ে তুলতে কাজ করে আসছে।