রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
চা শ্রমিক ইউনিয়নের দ্রুত নির্বাচনের দাবিতে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও মানববন্ধন জগন্নাথপুরে কীর্তন শেষে ফেরার পথে নৌকাডুবি: ২ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ আরও ২ তারেক রহমান দেশ চালাতে পারবেন না, উনি পরীক্ষায় ফেল করেছেন, তারেক রহমান কি জুলাইযোদ্ধাদের মেরে ফেলতে চান?’— প্রশ্ন এনসিপির ডা. মাহমুদা মিতুর হবিগঞ্জ শহরে ঢুকতে না পেরে রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকার রাস্তায় অবস্থান এনসিপির হামলার শিকার নাসিরুদ্দীন পাটোয়ারী ও সারজিস, আহত একাধিক সাংবাদিক সিলেটে একই দিনে পৃথক দুই সহিংসতায় স্কুলছাত্র ও যুবক নিহত, আহত কয়েকজন শেখ হাসিনার সঙ্গে ‘গোপনে ফোনালাপ’, পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন,

রাজনগরে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

রিপোর্ট রাজন আহমেদ, সিলেট চ্যানেল প্রতিনিধি

 

মৌলভীবাজার প্রতিনিধি | সিলেটি চ্যানেল
প্রকাশিত: ৮ ডিসেম্বর, ২০২৫

মৌলভীবাজারের রাজনগর উপজেলা প্রশাসনের চলমান অনিয়ম, দুর্নীতি ও কোটি টাকা আত্মসাতের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। অভিযোগে অভিযুক্ত সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা হাবিব শাপলা, তার সহযোগী অনুপ চন্দ্র দাশ ও বাদশা মিয়াসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানানো হয়।

রবিবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে রাজনগর উপজেলার সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে উপজেলা প্রশাসনের কাছে একটি স্মারকলিপিও প্রদান করা হয়।

কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, তরুণ সমাজ এবং দুর্নীতির শিকার ভুক্তভোগীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। কিন্তু দীর্ঘদিন ধরে প্রশাসনের কিছু কর্মকর্তার অনিয়ম ও দুর্নীতির কারণে রাজনগর উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। তারা দ্রুত দোষীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

বক্তারা আরও বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করে সরকারি অর্থ আত্মসাতের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।