সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চা শ্রমিক ইউনিয়নের দ্রুত নির্বাচনের দাবিতে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও মানববন্ধন জগন্নাথপুরে কীর্তন শেষে ফেরার পথে নৌকাডুবি: ২ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ আরও ২ তারেক রহমান দেশ চালাতে পারবেন না, উনি পরীক্ষায় ফেল করেছেন, তারেক রহমান কি জুলাইযোদ্ধাদের মেরে ফেলতে চান?’— প্রশ্ন এনসিপির ডা. মাহমুদা মিতুর হবিগঞ্জ শহরে ঢুকতে না পেরে রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকার রাস্তায় অবস্থান এনসিপির হামলার শিকার নাসিরুদ্দীন পাটোয়ারী ও সারজিস, আহত একাধিক সাংবাদিক সিলেটে একই দিনে পৃথক দুই সহিংসতায় স্কুলছাত্র ও যুবক নিহত, আহত কয়েকজন শেখ হাসিনার সঙ্গে ‘গোপনে ফোনালাপ’, পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন,

মৌলভীবাজারে পুলিশের বিশেষ অভিযানে অবৈধ ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ৩,

রিপোর্টার মোজাম্মিল হোসন, সিলেটি চ্যানেল প্রতিনিধি

মৌলভীবাজার প্রতিনিধি | সিলেটি চ্যানেল | ৬ ডিসেম্বর ২০২৫

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর গোলচত্বরে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। অভিযানে একটি ট্রাকসহ তিনজনকে আটক করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালবেলায় পরিচালিত এই অভিযানে অবৈধভাবে ভারত থেকে আনা প্রসাধনী সামগ্রী, শাড়ি ও পাথর উদ্ধার করা হয়।

শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপু কুমার দাশ অভিযানের নেতৃত্ব দেন। সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় ছিলেন মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান।

ট্রাকভর্তি অবৈধ পণ্য উদ্ধার

পুলিশ জানায়, অভিযানের সময় ঢাকা মেট্রো-ট-২০-৪৩৭৭ নম্বরের একটি ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে—

১,০৮০ পিস হোয়াইট টোন ফেস পাউডার

৬,৭৫০ টিউব স্কিন সানকিস ক্রিম

২,১৬০ পিস মেলনর ক্রিম

৯১০ পিস ক্লপ-জি ক্রিম

৬,৯১২ পিস স্কিনব্রাইট ক্রিম

৪৮০ পিস বোরোলিন অ্যান্টিসেপ্টিক ক্রিম

১,৬০০ পিস বেটনোভেট-সি ক্রিম

৮৫টি কাশ্মীরি শাড়ি

১৫টি হালকা প্রিন্ট শাড়ি

প্রায় ৪৫০ ঘনফুট পাথর

জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য কয়েক লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

আটক তিনজন আদালতে প্রেরণ

অভিযানে আটক ব্যক্তিরা হলেন—

মো. আবু হোসেন (৪৭)

মো. জাহাঙ্গীর (২৫)

ইসমাইল আলী কাউছার (২০)

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বাড়ি ঠাকুরগাঁও সদর ও সিলেট জেলার বিভিন্ন এলাকায়।

ঘটনার পর মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা নম্বর–৮, তারিখ ০৬/১২/২০২৫; বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪–এর ২৫-বি(বি)/২৫-ডি ধারায় মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক তিনজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে পুলিশের অবস্থান

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সীমান্তবর্তী জেলা হওয়ায় মৌলভীবাজারে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান তুলনামূলক বেশি। এসব অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

ছবি: সংগৃহীত