রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে সিলেটে কিশোর ও যুবকের মরদেহ উদ্ধার, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান দুই লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার ঘোষণা নিয়ে মালয়েশিয়ার আপত্তি শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ আটক ৪ বড়লেখা সীমান্তে ১ হাজার ৭৭০ পিস ইয়াবাসহ দুইজন আটক মৌলভীবাজার চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রীর ২ দাঁত ভাঙল

সিলেটে কিশোর ও যুবকের মরদেহ উদ্ধার,

সিলেটি চ্যানেল ডেস্ক

 

প্রকাশিত : ৩ সেপ্টেম্বর ২০২৬, ৮:০৫ PM

সিলেটি চ্যানেল ডেস্ক

সিলেটের দক্ষিণ সুরমা ও এয়ারপোর্ট থানা এলাকায় পৃথক ঘটনায় এক কিশোর ও এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দক্ষিণ সুরমায় ১৬ বছর বয়সী এক কিশোরের ঝুলন্ত মরদেহ এবং এয়ারপোর্ট থানা এলাকায় ৪০ বছর বয়সী এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দক্ষিণ সুরমা থানাধীন ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা কাশবন আবাসিক এলাকার একটি কলোনি থেকে আমিন আলী (১৬) নামের ওই কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আমিন আলী মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বাছিরপুর গ্রামের শুকুর মিয়ার ছেলে। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে খোজারখলার ওই কলোনিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে আমিন আলীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। সুরতহাল প্রতিবেদনের সময় মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।

এদিকে, এর আগে বুধবার (২ সেপ্টেম্বর) রাতে সিলেট মহানগরের এয়ারপোর্ট থানাধীন পশ্চিম পাঠানগাঁও এলাকায় নিজ বসতঘর থেকে গলাকাটা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওই যুবকের নাম জমির আলী (৪০)। তিনি পশ্চিম পাঠানগাঁও গ্রামের করম আলীর ছেলে।

পুলিশের প্রাথমিক ধারণা, জমির আলী ছোরা দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করে থাকতে পারেন।

সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান জানান, পরিবারের সদস্যদের কাছ থেকে খবর পেয়ে বুধবার রাতে নিজ বসতঘর থেকে জমির আলীর মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন, জমির আলী মানসিকভাবে অসুস্থ ছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা, ছোরা দিয়ে গলা কেটে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

পরে ময়নাতদন্তের জন্য জমির আলীর মরদেহও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দুই ঘটনাতেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে পুলিশ তদন্ত করছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি আরও স্পষ্ট হবে।

সিলেটি চ্যানেল ডেস্ক