বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তার অভিযোগ, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার মৌলভীবাজারে সীমানা পিলার ও প্রাচীন কয়েনের প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ ধর্মীয় শিক্ষার কথা বলে স্কুলছাত্রকে মাদ্রাসায় নেওয়ার অভিযোগ, হবিগঞ্জে শিক্ষক কারাগারে মৌলভীবাজারে দোকানের ক্যাশ থেকে ২ লাখ টাকার বেশি চুরি শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ কমলগঞ্জে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে পাঁচ দিন আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ শাহজালাল মাজারের দানবাক্সের হিসাব: এবার সব রেকর্ড ছাড়াল জুড়ীতে সিএনজি চালক বলাই হত্যা: রহস্য উন্মোচন, মা-মেয়ে গ্রেপ্তার

হাদী হত্যা: দুবাই থেকে ভিডিওবার্তায় ফয়সাল মাসুদ দাবি ‘নির্দোষ’

সিলেটি চ্যানেল ২৪ ডেস্ক

 

সিলেটি চ্যানেল ২৪ রিপোর্ট ৩১ ডিসেম্বর ২০২৫

হাদী হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ দেশের বাইরে চলে গিয়ে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করছেন।

সম্প্রতি তিনি অজ্ঞাত একটি স্থানের ভিডিও বার্তায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন এবং ঘটনার সঙ্গে তাকে জড়ানোকে একটি ‘চক্রান্ত’ হিসেবে উল্লেখ করেছেন।

ভিডিও বার্তায় মাসুদ বলেন, তার দুবাইয়ে পাঁচ বছরের মাল্টিপল ভিসা ছিল এবং সেই ভিসার সুযোগ নিয়ে তিনি দেশে নয়, বিদেশে অবস্থান করছেন।

তিনি স্পষ্ট করে জানান, তিনি বা তার পরিবার হত্যাকাণ্ডের সঙ্গে কোনোভাবেই জড়িত নন।

সিসিটিভি ফুটেজে দেখা বাইক চালক তার কোনো আত্মীয় নয়।

তিনি অভিযোগ করেছেন, তাদের মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে।

নিহত হাদীর সঙ্গে তার সম্পর্ককে ব্যবসায়িক হিসেবে উল্লেখ করে মাসুদ বলেন, তার একটি আইটি ফার্ম রয়েছে এবং দীর্ঘ ১০ বছর ধরে তিনি ব্যবসা করছেন।

সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার আশ্বাসে তিনি হাদীর সঙ্গে যোগাযোগ করেছিলেন।

মাসুদ আরও বলেন, তিনি হাদীকে ৫ লাখ টাকা অগ্রিম দিয়েছিলেন এবং হাদীর বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতেও আর্থিক সহায়তা করতেন।

হত্যাকাণ্ডের দিনও তিনি হাদীকে ১০ হাজার টাকা দিয়েছিলেন।

মাসুদ হত্যার দায় জামায়াতের ওপর চাপিয়েছেন।

তিনি নিহত হাদীকে ‘জামায়াতের প্রোডাক্ট’ হিসেবে আখ্যায়িত করে বলেন, হাদীর সঙ্গে জামায়াতের পুরনো যোগাযোগ ছিল এবং তারা কোনোভাবে এই ঘটনা ঘটিয়েছে।

অভিযোগ করেছেন, মামলার কারণে তার পরিবার পুলিশের হয়রানি ও অত্যাচারের শিকার হচ্ছে।

মাসুদ বলেন, “আমার পরিবার সম্পূর্ণ নির্দোষ।

তাদের ওপর যে অত্যাচার করা হচ্ছে, তার তীব্র প্রতিবাদ জানাই।

ব্যাংক হিসাব ও অর্থের উৎস সম্পর্কেও মাসুদ বলেছেন, তার সব অর্থ বৈধ ব্যবসার এবং সরকারি বিলের টাকা।

তিনি নিয়মিত করদাতা এবং এই বছরও ৯ লাখ টাকা আয়কর দিয়েছেন।

যদিও ভিডিও বার্তায় তিনি দেশে কবে ছেড়েছেন বা দুবাইয়ের কোন স্থানে অবস্থান করছেন, সে বিষয়ে বিস্তারিত জানাননি। প্রশাসন বিষয়টি তদন্ত করছে।