বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
তামাবিল দিয়ে ভারতে পাঠানো হলো এয়ার অ্যাম্বুলেন্সে নিহত নারীর মরদেহ তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তার অভিযোগ, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার মৌলভীবাজারে সীমানা পিলার ও প্রাচীন কয়েনের প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ ধর্মীয় শিক্ষার কথা বলে স্কুলছাত্রকে মাদ্রাসায় নেওয়ার অভিযোগ, হবিগঞ্জে শিক্ষক কারাগারে মৌলভীবাজারে দোকানের ক্যাশ থেকে ২ লাখ টাকার বেশি চুরি শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ কমলগঞ্জে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে পাঁচ দিন আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ শাহজালাল মাজারের দানবাক্সের হিসাব: এবার সব রেকর্ড ছাড়াল

খুলনায় এনসিপি নেতাকে গুলি করে পালাল দুর্বৃত্তরা,

সিলেটি চ্যানেল ডেস্ক

 

ডেস্ক রিপোর্ট সিলেটি চ্যানেল প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০২৫ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন শ্রমিকশক্তির বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলি করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার (২২ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে খুলনা নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মোতালেব শিকদার হাসপাতাল এলাকার সড়কে অবস্থানকালে হঠাৎ দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার মাথার চামড়া ছুঁয়ে বেরিয়ে যায়। এতে প্রচুর রক্তক্ষরণ হলেও তিনি প্রাণে বেঁচে যান।

ঘটনার পরপরই আশপাশের লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার শারীরিক অবস্থা গুরুতর হলেও আশঙ্কামুক্ত।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অনিমেষ মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
মোতালেব নামের এক ব্যক্তিকে দুর্বৃত্তরা গুলি করেছে। গুলিটি মাথার চামড়া স্পর্শ করে চলে গেছে। এতে তিনি আহত হয়েছেন, তবে প্রাণে বেঁচে আছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।”

তিনি আরও জানান, ঘটনার পেছনের কারণ জানতে পুলিশ কাজ করছে এবং হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এনসিপি ও শ্রমিকশক্তির নেতাকর্মীরা হামলার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

ছবি সংগৃহীত