বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক বললেন, ‘মহিলাদের ভাল্লাগে না’ সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে সিলেটে কিশোর ও যুবকের মরদেহ উদ্ধার, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান

পুরান ঢাকার লালবাগে প্লাস্টিক গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট, আরও ৪ ইউনিট পাঠানো হচ্ছে

Reporter Name

সিলেটি চ্যানেল ডেস্ক, ১৭, ডিসেম্বর ২০২৫

পুরান ঢাকার লালবাগ থানাধীন ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে একাধিক ইউনিট পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হলেও আগুনের তীব্রতা বাড়তে থাকায় বর্তমানে ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পরিস্থিতি বিবেচনায় আরও ৪টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হচ্ছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। একই সঙ্গে হতাহতের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। দাহ্য প্লাস্টিক সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগার পরপরই গোডাউন এলাকা ঘিরে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ির লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। নিরাপত্তার স্বার্থে অনেককে এলাকা ছেড়ে সরে যেতে দেখা গেছে।

ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি সামাল দিচ্ছেন।

আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।