মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম:
তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তার অভিযোগ, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার মৌলভীবাজারে সীমানা পিলার ও প্রাচীন কয়েনের প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ ধর্মীয় শিক্ষার কথা বলে স্কুলছাত্রকে মাদ্রাসায় নেওয়ার অভিযোগ, হবিগঞ্জে শিক্ষক কারাগারে মৌলভীবাজারে দোকানের ক্যাশ থেকে ২ লাখ টাকার বেশি চুরি শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ কমলগঞ্জে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে পাঁচ দিন আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ শাহজালাল মাজারের দানবাক্সের হিসাব: এবার সব রেকর্ড ছাড়াল জুড়ীতে সিএনজি চালক বলাই হত্যা: রহস্য উন্মোচন, মা-মেয়ে গ্রেপ্তার

রাজধানীতে মা-মেয়ে খুন: ঝালকাঠি থেকে গৃহকর্মী আয়েশা গ্রেফতার

আসিফ ইকবাল ঢাকা, প্রতিনিধ সিলেটি চ্যানেল

 

ডেস্ক রিপোর্ট | সিলেটি চ্যানেল
প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠির নলছিটি উপজেলা থেকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে পুলিশের একটি দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

গ্রেফতার হওয়া আয়েশা নিহতদের বাসায় দীর্ঘদিন ধরে গৃহকর্মী হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। ঘটনার পরপরই তাকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে তদন্তে নামে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যাকাণ্ডের সময়ের গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া যায়। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৭টা ৫২ মিনিটে আয়েশাকে কালো বোরকা পরিহিত অবস্থায় বাসায় প্রবেশ করতে দেখা যায়। পরবর্তীতে সকাল ৯টা ৩৬ মিনিটে তাকে বাসা থেকে বের হতে দেখা যায়, তখন তার পরনে ছিল স্কুল ড্রেস। এই ফুটেজ তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে বিবেচিত হয়।

উল্লেখ্য, গত সোমবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মোহাম্মদপুরের শাহজাহান রোড এলাকার একটি বাসা থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন লায়লা আফরোজ (৪৮) এবং তার কন্যা নাফিজা লাওয়াল বিনতে আজিজ (১৫)।

নিহতদের স্বামী ও বাবা আজিজুল ইসলাম জানান, ঘটনার দিন বেলা ১১টার পর তিনি বাসায় ফিরে স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনি আরও জানান, বাসার মেঝে ও দেয়ালে রক্তের ছাপ ছিল, যা হত্যার নিষ্ঠুরতার প্রমাণ দেয়।

ঘটনার খবর পেয়ে নিহতদের স্বজন ও প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা জানান, নাফিজা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল এবং সোমবারই ছিল তার শেষ বার্ষিক পরীক্ষা। এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা এবং নিহতদের স্বজনরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আয়েশাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং হত্যার পেছনের উদ্দেশ্য ও অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।