বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম:
তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তার অভিযোগ, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার মৌলভীবাজারে সীমানা পিলার ও প্রাচীন কয়েনের প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ ধর্মীয় শিক্ষার কথা বলে স্কুলছাত্রকে মাদ্রাসায় নেওয়ার অভিযোগ, হবিগঞ্জে শিক্ষক কারাগারে মৌলভীবাজারে দোকানের ক্যাশ থেকে ২ লাখ টাকার বেশি চুরি শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ কমলগঞ্জে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে পাঁচ দিন আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ শাহজালাল মাজারের দানবাক্সের হিসাব: এবার সব রেকর্ড ছাড়াল জুড়ীতে সিএনজি চালক বলাই হত্যা: রহস্য উন্মোচন, মা-মেয়ে গ্রেপ্তার

চৌমুহনীর আবাসিক হোটেলে ডিবির অভিযান, ৭ নারী ও ৭ পুরুষ আটক

সিলেটি চ্যানেল ডেস্ক

প্রকাশিত: ২৬ জুন ২০২৬
সিলেটি চ্যানেল ডেস্ক

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তিদের মধ্যে ৭ জন নারী ও ৭ জন পুরুষ রয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে চৌমুহনী বাজারের ডালিয়া মার্কেটের পঞ্চম তলায় অবস্থিত হোটেল রাজ-এ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই হোটেলে অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হওয়ার অভিযোগ আসছিল। অভিযোগের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করে। প্রাথমিকভাবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

ডিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন পেশাদার যৌনকর্মী ও তাদের খদ্দের বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। এছাড়া কয়েকজন নারী-পুরুষ বৈবাহিক সম্পর্কের বাইরে একসঙ্গে অবস্থান করছিলেন বলেও অভিযোগ রয়েছে। তবে আটক ব্যক্তিদের মধ্যে এক নারী ও এক পুরুষ নিজেদের স্বামী-স্ত্রী বলে দাবি করেছেন।

অভিযান শেষে আটক সবাইকে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। তাদের বিষয়ে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে কয়েকজনের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এছাড়া কিছু নারী-পুরুষের বিরুদ্ধে অবৈধ সম্পর্কের সূত্রে সেখানে অবস্থানের অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ওই আবাসিক হোটেলকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ছিল। তারা এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার পাশাপাশি আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।