বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে সিলেটে কিশোর ও যুবকের মরদেহ উদ্ধার, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান দুই লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার ঘোষণা নিয়ে মালয়েশিয়ার আপত্তি

অনলাইনে নয়, সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যু করবে নির্বাচন কমিশন,

সিলেটি চ্যানপল ডেস্ক
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

 

সিলেটি চ্যানেল ডেস্ক
প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনকারী গণমাধ্যমকর্মীদের পরিচয়পত্র (কার্ড) ও গাড়ির স্টিকার ইস্যু সংক্রান্ত জটিলতা নিরসনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দীর্ঘ আলোচনা ও সাংবাদিক নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে অনলাইন আবেদন প্রক্রিয়া বাতিল করে এখন থেকে সশরীরে বা ম্যানুয়ালি কার্ড ইস্যু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, অনলাইন আবেদন প্রক্রিয়ায় নানা কারিগরি জটিলতা ও ভোগান্তির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ইসির জ্যেষ্ঠ সচিব জানান, ম্যানুয়ালি কার্ড ইস্যু করার সুনির্দিষ্ট প্রক্রিয়া খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। তবে যারা এরই মধ্যে অনলাইনে সফলভাবে আবেদন করেছেন, তাদের আবেদন স্বাভাবিক নিয়মেই প্রক্রিয়াজাত করা হবে। আর যারা অনলাইনে আবেদন করতে পারেননি বা প্রযুক্তিগত সমস্যায় পড়েছেন, তাদের নতুন করে অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই। তারা সরাসরি নির্বাচন ভবনে এসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে কার্ড সংগ্রহ করতে পারবেন।

প্রসঙ্গত, স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে শুরুতে নির্বাচন কমিশন সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকারের জন্য অনলাইন আবেদন পদ্ধতি চালু করেছিল। তবে সাংবাদিক নেতারা অভিযোগ করেন, ইসির অনলাইন পোর্টালটি ব্যবহারবান্ধব নয় এবং বারবার কারিগরি সমস্যার কারণে মাঠপর্যায়ের অনেক সাংবাদিক আবেদন করতে ব্যর্থ হন।

এই অবস্থায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সাংবাদিকদের আশ্বাস দেন, সমস্যার দ্রুত সমাধান করা হবে। পরে সাংবাদিক নেতারা আগামী ১ ফেব্রুয়ারি রোববারের মধ্যে স্থায়ী সমাধানের দাবিতে কমিশনকে আল্টিমেটাম দেন। সেই সময়সীমার আগেই কমিশন তাদের অবস্থান পরিবর্তন করে ম্যানুয়াল পদ্ধতিতে ফিরে এলো।

নির্বাচনের সময় মাঠপর্যায়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ সংগ্রহে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে গণমাধ্যমকর্মীদের অনিশ্চয়তা ও উদ্বেগ অনেকটাই কমবে। একই সঙ্গে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে এটি একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।