বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম:
তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তার অভিযোগ, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার মৌলভীবাজারে সীমানা পিলার ও প্রাচীন কয়েনের প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ ধর্মীয় শিক্ষার কথা বলে স্কুলছাত্রকে মাদ্রাসায় নেওয়ার অভিযোগ, হবিগঞ্জে শিক্ষক কারাগারে মৌলভীবাজারে দোকানের ক্যাশ থেকে ২ লাখ টাকার বেশি চুরি শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ কমলগঞ্জে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে পাঁচ দিন আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ শাহজালাল মাজারের দানবাক্সের হিসাব: এবার সব রেকর্ড ছাড়াল জুড়ীতে সিএনজি চালক বলাই হত্যা: রহস্য উন্মোচন, মা-মেয়ে গ্রেপ্তার

শরীয়তপুরে আ. লীগ–স্বেচ্ছাসেবক লীগ সমর্থকদের সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ

সিলেটি চ্যানেল ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬ সিলেটি চ্যানেল ডেস্ক

শরীয়তপুরের জাজিরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাদের সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। সংঘর্ষে জাবেদ শেখ (২০) নামে এক তরুণ গুরুতর আহত হয়েছেন। ককটেলের বিস্ফোরণে তার বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে।

রোববার (৪ জানুয়ারি) সকাল দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের বুধাইরহাট বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য কুদ্দুস বেপারী এবং বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। অতীতেও একাধিকবার তাদের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, শনিবার রাতে বুধাইরহাট বাজারে কুদ্দুস বেপারীর সমর্থক মান্নান বেপারী ও জলিল মাদবরের সমর্থক নাসির বেপারীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে রোববার সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে দাবি স্থানীয়দের।

সংঘর্ষে গুরুতর আহত জাবেদ শেখকে প্রথমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তানভীর আহমেদ জানান, ককটেলের আঘাতে আহত যুবকের বাম হাতের কবজি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতও রয়েছে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মদ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং বিপুলসংখ্যক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত থাকলেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি এবং কাউকে আটক করা হয়নি। স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবর বর্তমানে বিস্ফোরকসহ একাধিক মামলায় কারাগারে রয়েছেন। অপরদিকে আওয়ামী লীগ নেতা কুদ্দুস বেপারী ৫ আগস্টের ঘটনার পর গ্রেফতার হলেও জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে রয়েছেন।