বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম:
তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তার অভিযোগ, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার মৌলভীবাজারে সীমানা পিলার ও প্রাচীন কয়েনের প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ ধর্মীয় শিক্ষার কথা বলে স্কুলছাত্রকে মাদ্রাসায় নেওয়ার অভিযোগ, হবিগঞ্জে শিক্ষক কারাগারে মৌলভীবাজারে দোকানের ক্যাশ থেকে ২ লাখ টাকার বেশি চুরি শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ কমলগঞ্জে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে পাঁচ দিন আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ শাহজালাল মাজারের দানবাক্সের হিসাব: এবার সব রেকর্ড ছাড়াল জুড়ীতে সিএনজি চালক বলাই হত্যা: রহস্য উন্মোচন, মা-মেয়ে গ্রেপ্তার

সব চেষ্টা ব্যর্থ, না–ফেরার দেশে খালেদা জিয়া

সিলেটি চ্যানেল ডেস্ক

সিলেটি চ্যানপল ডেস্ক  ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুর সময় হাসপাতালে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্যরা।

তাদের মধ্যে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান ও নাতনিরা।

এছাড়া খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার, পরিবারের অন্যান্য সদস্য এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও হাসপাতালে উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার মৃত্যুতে তাৎক্ষণিকভাবে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। হাসপাতালেও শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

দীর্ঘদিন ধরেই নানা জটিল রোগে ভুগছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ একাধিক শারীরিক সমস্যায় তিনি আক্রান্ত ছিলেন।

দীর্ঘ রাজনৈতিক সময়জুড়ে কারাবাস ও চিকিৎসা সংকট তার শারীরিক অবস্থাকে আরও দুর্বল করে তোলে।
২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর চলতি বছরের জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যের লন্ডনে যান। সেখানে কয়েক মাস চিকিৎসা শেষে মে মাসে দেশে ফেরেন। কিছুটা সুস্থতা ফিরে পেলেও বয়স ও দীর্ঘমেয়াদি অসুস্থতার কারণে তার শারীরিক অবস্থা ধীরে ধীরে অবনতি ঘটে।

সবশেষ গত ২৩ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় এক মাসের বেশি সময় সেখানেই চিকিৎসাধীন থাকার পর অবশেষে তিনি মৃত্যুবরণ করেন।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই নেত্রীর মৃত্যুতে দেশ একজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল।