বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম:
সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক বললেন, ‘মহিলাদের ভাল্লাগে না’ সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে সিলেটে কিশোর ও যুবকের মরদেহ উদ্ধার, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান

৫০০ টাকার বাজিতে খালের ঠান্ডা পানিতে ১০০ ডুব, পাড়ে উঠেই প্রাণ গেল কৃষকের,

সিলেটি চ্যানেল ডেস্ক

 

সিলেটি চ্যানেল ডেস্ক | ঝালকাঠি
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫ |

মাত্র ৫০০ টাকার বাজি ধরে হিমশীতল পানিতে টানা ১০০ বার ডুব দিয়ে প্রাণ হারিয়েছেন বাবুল মোল্লা (৪৫) নামের এক কৃষক। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া বাজার এলাকায়।

নিহত বাবুল মোল্লা ওই এলাকার মোল্লাবাড়ি গ্রামের বাসিন্দা এবং আনসার মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বাবুল মোল্লা মাথায় করে এক বস্তা চাল নিয়ে বড়ইয়া কাঁচারি বাড়ি বাজারে আসেন। কনকনে শীতের মধ্যে ভারী কাজ করায় তার শরীর অত্যন্ত গরম হয়ে ওঠে। এ সময় বাজারে উপস্থিত কয়েকজনের সঙ্গে তিনি ৫০০ টাকার বিনিময়ে খালে নেমে একশবার ডুব দেওয়ার বাজি বা চ্যালেঞ্জে অংশ নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাজি জেতার উত্তেজনায় বাবুল মোল্লা খালি গায়ে খালের হিমশীতল পানিতে নেমে পড়েন এবং একে একে ১০০টি ডুব সম্পন্ন করেন। এ সময় তিনি উপস্থিত লোকজনকে ভিডিও ধারণ না করার অনুরোধও করেন।

চ্যালেঞ্জ শেষ করে সফলভাবে পাড়ে উঠে আসার পরপরই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীর গরম করার চেষ্টা করেন। কম্বল দিয়ে মুড়িয়ে আগুনের তাপ দেওয়া হয় এবং তেল মালিশ করা হয়।

তবে অবস্থার দ্রুত অবনতি হলে তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তীব্র শীতের মধ্যে হঠাৎ শরীরের তাপমাত্রার মারাত্মক পরিবর্তন অথবা হার্ট অ্যাটাকের কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ না থাকায় এখন পর্যন্ত আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে ঝুঁকিপূর্ণ এমন বাজি বা চ্যালেঞ্জ নিয়ে সচেতনতার অভাব নিয়েও আলোচনা চলছে।