বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
জুড়ীতে পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে টমটম, চালক নিখোঁজ শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার জৈন্তাপুরে লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের চাপায় চালকের মৃত্যু সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক বললেন, ‘মহিলাদের ভাল্লাগে না’ সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব,

জুড়ীতে পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধ

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৩ নম্বর পশ্চিমজুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো—আমতৈল গ্রামের অমল দাসের ছেলে অন্যন্য দাস (৮) এবং রাজনগর উপজেলার বরইউরি গ্রামের নারায়ণ দাসের ছেলে দুর্জয় দাস (৭)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে শিশু দুটি বাড়ির পাশের একটি ডোবায় নেমে পড়ে। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে স্থানীয় এক ব্যক্তি ডোবার পাশে ঘাস কাটতে গিয়ে পানিতে শিশু দুটিকে ভাসতে দেখেন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে অন্যন্য দাস ও দুর্জয় দাস—দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) কবির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

সিলেটি চ্যানেল ডেস্ক