বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে টমটম, চালক নিখোঁজ শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার জৈন্তাপুরে লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের চাপায় চালকের মৃত্যু সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক বললেন, ‘মহিলাদের ভাল্লাগে না’ সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮

বন্দরবাজার থেকে ৯০০ পিস ইয়াবাসহ আটক ১

সিলেটি চ্যানেল ডেস্ক

প্রকাশিত: ২০২৬-০৭-০৪
সিলেটি চ্যানেল ডেস্ক

সিলেট মহানগরীর বন্দরবাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবাসহ রোমন লাল হরিজন (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গণমাধ্যম শাখা জানায়, শুক্রবার (৩ জুলাই) রাত প্রায় ৯টার দিকে কোতোয়ালী থানার বন্দরবাজার পুলিশ ফাঁড়ির একটি দল বন্দরবাজারের হোটেল মাশারাফিয়ার সামনে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৯০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

আটক রোমন লাল হরিজন সিলেট নগরীর কাষ্টঘর সুইপার কলোনির ১২ নম্বর বাসার বাসিন্দা। তিনি দিলু লাল হরিজন ও কাজলী লাল হরিজনের ছেলে।

পুলিশ জানায়, জব্দ করা ইয়াবাগুলো মাদক পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং- ৫/৪/৭/২৬) দায়ের করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।