মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে টমটম, চালক নিখোঁজ শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার জৈন্তাপুরে লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের চাপায় চালকের মৃত্যু সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক বললেন, ‘মহিলাদের ভাল্লাগে না’ সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮

শাহজালাল (রহ.) মাজারের আর্থিক স্বচ্ছতার কমিটিতে কারা আছেন?

সিলেটি চ্যানেল ডেস্ক

 

সিলেটি চ্যানেল ডেস্ক
প্রকাশিত: ২৬ জুন ২০২৬

হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং একটি স্থায়ী আর্থিক কাঠামো গড়ে তোলার লক্ষ্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোকতাদিরের নেতৃত্বে ১২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকালে সিলেট সার্কিট হাউসে অনুষ্ঠিত মাজারের ব্যবস্থাপনা ও উন্নয়ন-সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোকতাদির।

সাম্প্রতিক সময়ে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের অর্থ ব্যবস্থাপনা নিয়ে দেশজুড়ে আলোচনার পরিপ্রেক্ষিতে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী এক মাসের মধ্যে মাজারের দান, হিসাবরক্ষণ, সংরক্ষণ এবং ব্যয় ব্যবস্থাপনার জন্য একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ নীতিমালার সুপারিশ দিতে বলা হয়েছে।

কমিটিতে যারা রয়েছেন

  • প্রধান: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোকতাদির
  • সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
  • সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী
  • সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান
  • সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের শামীম
  • সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান
  • সিলেট মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী
  • মাজারের মোতোয়াল্লি পরিবারের দুইজন প্রতিনিধি
  • মাজার মাদ্রাসার একজন প্রতিনিধি
  • মাজার মসজিদের একজন প্রতিনিধি

এছাড়া কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা

বৈঠকে মাজারের উন্নয়ন, দানের অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং ভবিষ্যতে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

সংশ্লিষ্টদের মতে, নতুন এই কমিটির সুপারিশ বাস্তবায়িত হলে হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত হবে এবং দানের অর্থ যথাযথভাবে সংরক্ষণ ও ব্যয়ের একটি স্থায়ী ব্যবস্থা গড়ে উঠবে।