মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

তারেক রহমান কি নিজ সিদ্ধান্তে দেশ পরিচালনা করছেন,নাকি,

সিলেটি চ্যানেল ডেস্ক

 

প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল ২০২৬, সিলেটি চ্যানেল ডেস্ক

ফেসবুক স্ট্যাটাসে প্রশ্ন
হাসনাত আব্দুল্লাহ প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পুরোনো বক্তব্য উল্লেখ করে প্রশ্ন তুলেছেন, তিনি কি নিজ সিদ্ধান্তে দেশ পরিচালনা করছেন, নাকি নেপথ্যে অন্য কেউ রয়েছেন।

শনিবার বিকেল ৪টার পর নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রশ্ন তোলেন।

ছবি সংগৃহীত

ছবির সংগৃহীত

পুরোনো বক্তব্যের উদ্ধৃতি
স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ উল্লেখ করেন, ২৯ নভেম্বর তারেক রহমান বলেছিলেন,

এমন সংকটকালে মায়ের স্নেহ–স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে।

কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়।

তিনি বলেন, দেশে ফেরার সিদ্ধান্ত কার কার ওপর নির্ভর করেছিল তা তখন বা এখনও স্পষ্ট হয়নি।

আরও প্রশ্ন
হাসনাত আব্দুল্লাহ আরও লেখেন, ২৫ ডিসেম্বর যাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করে তিনি দেশে ফিরেছেন,

দলের অনেকের দ্বিমত থাকা সত্ত্বেও—গুম ও মানবাধিকার অধ্যাদেশ বাতিলের পেছনে তাদের কোনো প্রভাব রয়েছে কি না, সে প্রশ্ন থেকেই যায়।

তিনি জানতে চান, দেশে ফেরার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেমন অন্যদের প্রভাবের ওপর নির্ভর করেছে, তেমনি দেশ পরিচালনার ক্ষেত্রেও কি সেই প্রভাব রয়েছে।

সরাসরি প্রশ্ন
স্ট্যাটাসের শেষে তিনি প্রশ্ন রাখেন—
প্রধানমন্ত্রী তারেক রহমান কি নিজের সিদ্ধান্তে দেশ পরিচালনা করতে পারছেন, নাকি নেপথ্যে এমন কেউ রয়েছেন যাদের জনগণ চেনে না?

এছাড়া তাঁর দেশে ফেরা ও অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত যাদের ওপর নির্ভর করতে পারে, তারা কারা—এ প্রশ্নও তুলেছেন তিনি।