মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম:
তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তার অভিযোগ, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার মৌলভীবাজারে সীমানা পিলার ও প্রাচীন কয়েনের প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ ধর্মীয় শিক্ষার কথা বলে স্কুলছাত্রকে মাদ্রাসায় নেওয়ার অভিযোগ, হবিগঞ্জে শিক্ষক কারাগারে মৌলভীবাজারে দোকানের ক্যাশ থেকে ২ লাখ টাকার বেশি চুরি শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ কমলগঞ্জে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে পাঁচ দিন আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ শাহজালাল মাজারের দানবাক্সের হিসাব: এবার সব রেকর্ড ছাড়াল জুড়ীতে সিএনজি চালক বলাই হত্যা: রহস্য উন্মোচন, মা-মেয়ে গ্রেপ্তার

বিএনপি নেতাসহ একই পরিবারের ৭ জনের ম’র্মান্তিক মৃ’ত্যু,

সিলেটি চ্যানেল ডেস্ক

 

প্রকাশিত: ১২ মার্চ ২০২৬ |সিলেটি চ্যানেল ডেস্ক

খুলনার মোংলা–খুলনা মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মোংলা পৌরসভার এক বিএনপি নেতাসহ একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর প্রায় তিনটার দিকে মহাসড়কের গুনাই ব্রিজ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোংলা থেকে ছেড়ে আসা বাংলাদেশ নৌবাহিনীর একটি বাসের সঙ্গে খুলনার কয়রা থেকে মোংলার উদ্দেশ্যে যাওয়া একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা একই পরিবারের দুই শিশুসহ সাতজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ আরও সাতজন আহত হন।

নিহতদের মধ্যে রয়েছেন মোংলা পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি আবদুর রাজ্জাক এবং তার পরিবারের সদস্যরা।

আহতদের মধ্যে রয়েছেন মাইক্রোবাসের চালক নাইম এবং নিহত আবদুর রাজ্জাকের পরিবারের আরও কয়েকজন সদস্য।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাংলাদেশ নৌবাহিনীর মোংলা ঘাঁটির সদস্যরা। তারা স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।

পরে আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে আহতরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।