বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে সিলেটে কিশোর ও যুবকের মরদেহ উদ্ধার, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান দুই লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার ঘোষণা নিয়ে মালয়েশিয়ার আপত্তি

স্বাধীনতা পুরস্কার ২০২৬ পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি,

সিলেটি চ্যানেল ডেস্ক

প্রতিবেদন: সিলেটি চ্যানেল ডেস্ক
প্রকাশ: ৫ মার্চ ২০২৬

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদান ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া, যিনি মরণোত্তরভাবে এ সম্মাননায় ভূষিত হচ্ছেন।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) হুমায়ুন কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার ২০২৬ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকার জানিয়েছে, স্বাধীনতা, গণতন্ত্র প্রতিষ্ঠা, নারী শিক্ষা ও দেশ গঠনে সার্বিক অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মরণোত্তরভাবে এই পদকে মনোনীত করা হয়েছে।

মুক্তিযুদ্ধে অবদান
মুক্তিযুদ্ধের অবদানের জন্য ফৌজদারহাট ক্যাডেট কলেজ এবং মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর) স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

বিজ্ঞান ও প্রযুক্তি
বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদানের জন্য ড. জহুরুল করিম এই সম্মাননা পাচ্ছেন।

চিকিৎসা
চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নির্বাচিত হয়েছে।

সাহিত্য ও সংস্কৃতি
সাহিত্যে অবদানের জন্য ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর) এবং সংস্কৃতিতে হানিফ সংকেত ও বশির আহমেদ (মরণোত্তর) মনোনীত হয়েছেন।

ক্রীড়া
ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য জোবেরা রহমান লিনু স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।

পল্লী উন্নয়ন
পল্লী উন্নয়ন খাতে অবদানের জন্য পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) নির্বাচিত হয়েছে।

সমাজসেবা
সমাজসেবা ও জনসেবায় অবদানের জন্য ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর), SOS Children’s Villages International in Bangladesh, মো. সাইদুল হক, গণস্বাস্থ্য কেন্দ্র এবং মাহেরীন চৌধুরী (মরণোত্তর) এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

জনপ্রশাসন, গবেষণা ও পরিবেশ
জনপ্রশাসনে অবদানের জন্য কাজী ফজলুর রহমান (মরণোত্তর) এবং গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আবদুল বাকী, ড. এম এ রহিম ও ড. সুকোমল বড়ুয়া মনোনীত হয়েছেন।

এছাড়া পরিবেশ সংরক্ষণে অবদানের জন্য আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু) স্বাধীনতা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।

সরকারি সূত্র জানিয়েছে, দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হিসেবে বিবেচিত স্বাধীনতা পুরস্কার প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়।