বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে টমটম, চালক নিখোঁজ শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার জৈন্তাপুরে লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের চাপায় চালকের মৃত্যু সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক বললেন, ‘মহিলাদের ভাল্লাগে না’ সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮

শাহজালাল (র.) মাজারে স্লোগান,

সিলেটি চ্যানেল ডেস্ক

 

প্রতিবেদন: সিলেটি চ্যানেল ডেস্ক
প্রকাশ: ৫ মার্চ ২০২৬

সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর দরগাহতে বুধবার তারাবির নামাজ শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের স্লোগানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক শুরু হয়েছে।

ভিডিও ফুটেজে দেখা গেছে, সারজিস আলম একের পর এক স্লোগান দিচ্ছেন, আর তার স্লোগানে কণ্ঠ মিলাচ্ছেন হাজারো মানুষ।

বিষয়টি নিয়ে অনেকে মাজারের পবিত্রতা বিনষ্ট হওয়ার আশঙ্কা ব্যক্ত করেছেন এবং ফেসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যমে সমালোচনা করেছেন।

এ প্রসঙ্গে এনসিপির সিলেট জেলা সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ ও মহানগর সদস্য সচিব কিবরিয়া সারওয়ার বলেন, বুধবার তারাবির নামাজের পর হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় নাহিদ ইসলাম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমকে ঘিরে বিপুলসংখ্যক জেন-জি তরুণের উপস্থিতি লক্ষ্য করা যায়।

উপস্থিত জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন স্লোগান দিতে শুরু করলে সারজিস আলমও তার সঙ্গে কণ্ঠ মেলান।

দলীয় নেতারা আরও জানান, জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে বিকৃতভাবে উপস্থাপন করে অযাচিত সমালোচনা চালানো হচ্ছে।

জানা গেছে, এনসিপির বিভাগীয় ইফতার মাহফিল উপলক্ষে বুধবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সিলেটে উপস্থিত ছিলেন।

তারা নগরের একটি কমিউনিটি সেন্টারে দলীয় ইফতার মাহফিলে অংশ নেন। রাতের তারাবির নামাজের জন্য মাজারে গেলে নেতাকর্মীরা ভিড় করেন এবং এ সময় সারজিস আলম স্লোগান দেন।