বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে সিলেটে কিশোর ও যুবকের মরদেহ উদ্ধার, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান দুই লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার ঘোষণা নিয়ে মালয়েশিয়ার আপত্তি

কমলো এলপি গ্যাসের দাম,

সিলেটি চ্যানেল ডেস্ক
ছবির সংগৃহীত
ছবি সংগৃহীত

 

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | সিলেটি চ্যানেল ডেস্ক

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম আবারও সমন্বয় করেছে সরকার। ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম কমানো হয়েছে।

ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

ছবির সংগৃহীত

ছবি সংগৃহীত

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে নতুন মূল্য ঘোষণা করে Bangladesh Energy Regulatory Commission (বিইআরসি)। সংস্থাটি জানায়, সংশোধিত এই দাম আজ বিকাল থেকেই কার্যকর হবে।

বিইআরসি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির দামের ওঠানামা এবং আমদানি ব্যয়ের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসেই মূল্য নির্ধারণ করা হয়।

ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক বাজারে গ্যাসের দামে কিছুটা নিম্নমুখী প্রবণতা থাকায় দেশের বাজারেও মূল্য হ্রাস করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের পাশাপাশি অন্যান্য ওজনের সিলিন্ডারের দামও আনুপাতিক হারে সমন্বয় করা হবে। তবে ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারই সবচেয়ে বেশি ব্যবহৃত হওয়ায় এই দামের পরিবর্তন সরাসরি সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলবে।

ভোক্তারা আশা করছেন, বাজারে যেন নির্ধারিত দামে গ্যাস বিক্রি নিশ্চিত করা হয় এবং অতিরিক্ত দাম আদায় বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর নজরদারি বজায় রাখবে।

জ্বালানি ও জাতীয় অর্থনীতি সংক্রান্ত সর্বশেষ আপডেট পেতে সঙ্গে থাকুন
সিলেটি চ্যানেল