
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১৯ | সিলেটি চয়ানেল ডেস্ক
সিলেট নগরের মধুশহীদ এলাকায় রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে শাহজালাল ক্লিনিকে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শিশুর অভিভাবকদের দাবি, ভুল চিকিৎসার কারণে তাদের ৪ বছরের সন্তান প্রাণ হারিয়েছে।
অভিভাবকরা জানিয়েছেন, সুনামগঞ্জের জামালগঞ্জের ওই শিশুর পায়ে ৯ মাস আগে ভাঙ্গা পা লাগানো হয়েছিল। রবিবার ক্লিনিকে শিশুকে অ্যানেস্থেসিয়া দেওয়ার পর কিছুক্ষণ পর দ্রুত অন্য ক্লিনিকে আইসিইউতে ভর্তি করার চেষ্টা করা হয়। কিন্তু ক্লিনিক কর্তৃপক্ষ শিশুকে ভর্তি করতে অস্বীকার করে এবং জানান, সে আর নেই।
শিশুর মা গণমাধ্যমকে বলেন, “১টি ইনজেকশন ৬বার দেওয়া হয়েছে। এরপর পাত খুলতে গিয়ে সে আমার কোলে ঢলে পড়ে। আমাদের বাচ্চাটি মারা যায়। আমাদের আইসিইউতে নিয়ে যেতে বললে তারা ভর্তি করেনি।
বলেছেন, বাচ্চা আর নেই।

ছবি সংগৃহীত
শাহজালাল ক্লিনিকের একজন ম্যানেজার স্বীকার করেছেন, তিনি ১০ হাজার টাকা অ্যাম্বুলেন্স ভাড়া হিসেবে অভিভাবকদের হাতে দিয়েছেন।
রাত সাড়ে ১২টার দিকে কোতোয়ালী থানার ওসি মাঈনুল জাকির জানিয়েছেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেওয়া হবে।
শিশুটির অপারেশনের দায়িত্বে ছিলেন ডা. শেখ তানভির আহমেদ তালুকদার।
উল্লেখ্য, এর আগের রাতে সিলেট নগরের ইবনে সিনা হামপাতালেও ভুল চিকিৎসায় এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছিল, যা স্বাস্থ্য সেবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।
সংশ্লিষ্ট খবর:
সিলেটে হাসপাতালের ভ্রান্তি, রোগীর মৃত্যু অভিযোগ
প্রাইভেট ক্লিনিকে স্বাস্থ্য সেবার মান নিয়ে উদ্বেগ
কোতোয়ালী থানার তদন্তে শিশুর মৃত্যুর কারণ খুঁজবে পুলিশ