
প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, সিলেটি চ্যানেল ডেস্ক
মন্ত্রী হওয়ার পর আগামীকাল শুক্রবার প্রথমবারের মতো সিলেট সফরে আসছেন বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

ছবি সংগৃহীত
দুই দিনের এই সফরে, সিলেট-১ (মহানগর ও সদর) আসনের সংসদ সদস্য হিসেবে তিনি বিভিন্ন সরকারী ও দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
শুক্রবারের কর্মসূচি:
সকাল ৮ টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট থেকে সিলেট সার্কিট হাউজে পৌঁছান।
জুম্মার নামাজ আদায় হযরত শাহজালাল (রহ:) মসজিদে এবং দোয়া মাহফিলে অংশগ্রহণ।
হযরত শাহপরান (রহ:) মাজার জিয়ারত এবং গাজী বুরহান উদ্দিনের মাজার পরিদর্শন।
দক্ষিণ সুরমার তেতলিতে ইফতার মাহফিলে যোগদান।
শনিবারের কর্মসূচি:
সকাল ১০ টায় সিলেট মহানগরীতে টিসিবি’র ভ্রাম্যমান ট্রাকসেল কার্যক্রম পরিদর্শন।
দুপুর ১২ টায় সিলেট সার্কিট হাউজ সম্মেলন কক্ষে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মালম্বী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা।
নগরীর বারুতখানাস্থ ফুড প্যারাডাইস হোটেলে সিলেটের সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে ইফতার মাহফিলে অংশগ্রহণ।
রাতেই ঢাকায় ফিরে যাবেন।
সিলেটি চ্যানেল ডেস্কের অনুসারীরা সরকারি এবং স্থানীয় দিকনির্দেশনা অনুযায়ী মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের এই সফরের আপডেট পাবেন সরাসরি।