মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম:
তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তার অভিযোগ, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার মৌলভীবাজারে সীমানা পিলার ও প্রাচীন কয়েনের প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ ধর্মীয় শিক্ষার কথা বলে স্কুলছাত্রকে মাদ্রাসায় নেওয়ার অভিযোগ, হবিগঞ্জে শিক্ষক কারাগারে মৌলভীবাজারে দোকানের ক্যাশ থেকে ২ লাখ টাকার বেশি চুরি শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ কমলগঞ্জে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে পাঁচ দিন আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ শাহজালাল মাজারের দানবাক্সের হিসাব: এবার সব রেকর্ড ছাড়াল জুড়ীতে সিএনজি চালক বলাই হত্যা: রহস্য উন্মোচন, মা-মেয়ে গ্রেপ্তার

চাঁদ দেখা গেছে, কাল থেকে সারাদেশে রোজা শুরু,

সিলেটি চ্যানেল ডেস্ক

 

সিলেটি চ্যানেল ডেস্ক | প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬

দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে সারাদেশে শুরু হচ্ছে পবিত্র সিয়াম সাধনার মাস রমজান।

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে দেশের বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে রমজানের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে সৌদি আরবেও রমজানের চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দেওয়া হয়। দেশটির সুপ্রিম কোর্ট আনুষ্ঠানিকভাবে জানায়, সেখানে মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখা গেছে এবং বুধবার থেকে রোজা শুরু হয়েছে।

ইসলামী বর্ষপঞ্জির নবম মাস রমজান মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই মাসেই মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল হয়। রমজান মাস আত্মসংযম, তাকওয়া অর্জন ও ইবাদতের বিশেষ সময় হিসেবে বিবেচিত।

রমজান মাস সাধারণত ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে, যা চাঁদ দেখার ওপর নির্ভরশীল। মাস শেষে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে উদযাপিত হয় পবিত্র ঈদুল ফিতর।

ধর্মপ্রাণ মুসল্লিরা ইতোমধ্যে তারাবিহ নামাজ, সেহরি ও ইফতারের প্রস্তুতি নিতে শুরু করেছেন।