
সিলেটি চ্যানেল ডেস্ক
প্রকাশের তারিখ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করতে গেছেন ডা. শফিকুর রহমান-এর বাসায়।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে রাজধানীর ভাটারা এলাকায় জামায়াতে ইসলামীর আমিরের বাসভবনে প্রবেশ করেন বিএনপির চেয়ারম্যান। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানের নিজ বাসা থেকে রওনা হন তিনি।
বিএনপি সূত্র জানায়, এটি একটি সৌজন্য সাক্ষাৎ। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও পারস্পরিক বিষয়াদি নিয়ে তাদের মধ্যে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং নজরুল ইসলাম খান।

ছবি সংগৃহীত
অন্যদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এবং এহসানুল মাহবুব জুবায়ের।
সাক্ষাৎ শেষে বিএনপি চেয়ারম্যানের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম-এর বাসায় যাওয়ার কথা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।