
সিলেটি চ্যানেল ডেস্ক
প্রকাশের তারিখ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬
ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে এক সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় জনতার হাতে আটক হয়েছেন পুলিশের এক এএসআই (৩২)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) গভীর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ওই এএসআই একই এলাকার বাসিন্দা এবং তিনি কিশোরগঞ্জ সদর থানায় কর্মরত। তবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই গত ৪-৫ মাস ধরে তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন বলে অভিযোগ রয়েছে। জেলা পুলিশ থেকে একাধিকবার নোটিশ দেওয়া হলেও তিনি যোগদান করেননি।
এলাকাবাসীর দাবি, ঘটনার রাতে ওই এএসআই প্রবাসীর বাড়িতে গেলে স্থানীয়দের সন্দেহ হয়।

ছবি সংগৃহীত
রাত দেড়টার দিকে কয়েকজন স্থানীয় ব্যক্তি ঘরে গিয়ে তাকে এবং প্রবাসীর স্ত্রীকে আপত্তিকর অবস্থায় আটক করেন। পরে খবর পেয়ে থানা পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে যায়।
আটক নারী (২৩) একজন সৌদি প্রবাসীর স্ত্রী। একই এলাকায় বসবাসের সুবাদে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে সম্পর্ক ছিল বলে স্থানীয়রা দাবি করেন। অপরদিকে অভিযুক্ত এএসআইয়েরও সাত বছর ও আড়াই বছর বয়সী দুটি সন্তান রয়েছে।
ভালুকা মডেল থানার এসআই মো. রফিকুল ইসলাম জানান, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দীর্ঘদিন অনুপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
আপত্তিকর অবস্থায় আটক এএসআই ও ওই নারীকে দণ্ডবিধির ২৯০ ধারায় প্রসিকিউশন দিয়ে রোববার (১৫ ফেব্রুয়ারি) আদালতে পাঠানো হয়েছে।