শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে কীর্তন শেষে ফেরার পথে নৌকাডুবি: ২ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ আরও ২ তারেক রহমান দেশ চালাতে পারবেন না, উনি পরীক্ষায় ফেল করেছেন, তারেক রহমান কি জুলাইযোদ্ধাদের মেরে ফেলতে চান?’— প্রশ্ন এনসিপির ডা. মাহমুদা মিতুর হবিগঞ্জ শহরে ঢুকতে না পেরে রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকার রাস্তায় অবস্থান এনসিপির হামলার শিকার নাসিরুদ্দীন পাটোয়ারী ও সারজিস, আহত একাধিক সাংবাদিক সিলেটে একই দিনে পৃথক দুই সহিংসতায় স্কুলছাত্র ও যুবক নিহত, আহত কয়েকজন শেখ হাসিনার সঙ্গে ‘গোপনে ফোনালাপ’, পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, শিকলবন্দী দুই মেয়ে, অসহায় মায়ের আর্তি

ভাবির সাথে ঝগড়া, ছোট ভাইয়ের মৃত্যু,

সিলেটি চ্যানেল ডেস্ক
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

সিলেটি চ্যানেল ডেস্ক
প্রকাশের তারিখ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬

সিলেটের জকিগঞ্জে খাবারের মান নিয়ে ভাবীর কথা-কাটাকাটির জের ধরে বড় ভাইয়ের মারধরের ঘটনায় ছোট ভাই কামিল আহমদ (২৫) নিহত হয়েছেন।

ঘটনা ঘটে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত প্রায় ১০টার দিকে জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের মনতৈল গ্রামে।

 ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যরা একসঙ্গে খাবার খাওয়ার সময় কামিল আহমদ ও জাকির আহমদের স্ত্রীর মধ্যে খাবারের মান নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়।

বিষয়টি উত্তপ্ত হয়ে গেলে জাকির আহমদ (২৮) স্ত্রীর পক্ষ নিয়ে ছোট ভাইয়ের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং রাগের বশবর্তী হয়ে কাঠের টুকরো দিয়ে কামিলের মাথায় আঘাত করেন।

প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে শনিবার সকালে পুনরায় হাসপাতালে নেওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক কামিলকে মৃত ঘোষণা করেন।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, নিহতের স্ত্রী বাদী হয়ে জাকির আহমদকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ইতোমধ্যে আসামিকে গ্রেফতার করেছে।