বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে সিলেটে কিশোর ও যুবকের মরদেহ উদ্ধার, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান দুই লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার ঘোষণা নিয়ে মালয়েশিয়ার আপত্তি

ধানের শীষে ভোট দেওয়ায় তালাক, সেই জোহরার পাশে তারেক রহমান

সিলেটি চ্যনেল ডেস্ক
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

 

সিলেটি চ্যানেল ডেস্ক প্রকাশের তারিখ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬

ফেনীর ধর্মপুর গ্রামে ঘটেছে এক মানবিক ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ ঘটনা। স্বামীর নিষেধ উপেক্ষা করে বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অপরাধে তালাকপ্রাপ্ত গৃহবধূ বিবি জহুরা ও তার তিন সন্তানের দায়িত্ব নিয়েছে বিএনপি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ফেনী সদর উপজেলার ধর্মপুর গ্রামে জহুরার স্বামীর বাড়িতে গিয়ে এ ঘোষণা দেয় ‘আমরা বিএনপি পরিবার’। এই সময় সংসার পরিচালনা, সন্তানদের বরণ পোষণ ও পড়ালেখার দায়িত্ব নেওয়ার কথা জানানো হয়। এছাড়া জহুরার সংসার জীবনে ফেরানোর জন্য এলাকাবাসীর সহযোগিতা চাওয়ার কথাও উল্লেখ করা হয়।

আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বলেন,

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

মানবিক দৃষ্টিকোণ থেকে পরিবারটির পাশে থাকা হবে এবং প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেওয়া হবে। মিডিয়াতে বিষয়টি প্রচারের পর বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের নজরে এলে, তারেক রহমানের নির্দেশে পরিবারটির খোঁজ নেওয়া হয় এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়।

মিথুন আরও জানান, ঢাকার নেতৃবৃন্দ নগদ অর্থসহায়তা নিয়ে উপস্থিত হন এবং জহুরার হাতে তা তুলে দেওয়া হয়। প্রতি মাসে পরিবারের খরচের অর্থ পৌঁছে দেওয়া হবে, এছাড়া দ্রুত সময়ের মধ্যে নতুন বাসস্থানের ব্যবস্থা করা হবে।

এদিকে ফেনী-১ আসনের নবনির্বাচিত এমপি রফিকুল ইসলাম মজনু বলেন,

ফেনীতে স্বেচ্ছাসেবক দলের নেতার স্ত্রী বিএনপিকে ভোট দেওয়ার কারণে তালাকপ্রাপ্ত হওয়ার ঘটনায় আমরা লজ্জিত। আমরা সব সময় বিবি জহুরা ও তার পরিবারের পাশে থাকব।

বিএনপির উদ্যোগে জহুরা ও তার সন্তানদের পাশে দাঁড়ানো এক মানবিক ও রাজনৈতিক সমর্থনের নিদর্শন হিসেবে উল্লেখ করা হচ্ছে।