বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে সিলেটে কিশোর ও যুবকের মরদেহ উদ্ধার, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান দুই লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার ঘোষণা নিয়ে মালয়েশিয়ার আপত্তি

৪৬ হাজার ভোটারের রায়ে শীর্ষে বিএনপি, দ্বিতীয় স্থানে জামায়াত

সিলেটি চ্যানেল ডেস্ক
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬,

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণ প্রজন্মের মতামত ও অংশগ্রহণ যাচাইয়ের লক্ষ্যে পরিচালিত স্বতন্ত্র অনলাইন জরিপ

জেন-জেড ব্যালট’ (GenZ Ballot)-এর ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ১০ দিনব্যাপী এ জরিপে মোট ৪৬ হাজার ৬২৬ জন অংশগ্রহণ করেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১১টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ হয়।

জরিপের চূড়ান্ত ফলাফলে দেখা যায়, ৩০০টি সংসদীয় আসনের ভিত্তিতে অংশ নেওয়া ৫১টি রাজনৈতিক দলের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সর্বোচ্চ আসন পেয়েছে।

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

দলটি ১৯০টি আসনে এগিয়ে থেকে একক সংখ্যাগরিষ্ঠতার অবস্থানে রয়েছে। ভোটের হিসাবে তাদের প্রাপ্ত হার ৫১ দশমিক ২ শতাংশ।

দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি ৫১টি আসনে জয়লাভ করেছে, ভোটের হার ২৩ দশমিক ৬ শতাংশ।

এছাড়া অন্যান্য ফলাফল অনুযায়ী
স্বতন্ত্র প্রার্থীরা ৬টি আসনে জয় পেয়েছেন (ভোটের হার ৪ দশমিক ৫ শতাংশ)।
বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ৫টি আসন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ৩টি আসন (ভোটের হার ৬ শতাংশ)।

গণঅধিকার পরিষদ পেয়েছে ৩টি আসন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পেয়েছে ২টি আসন।

জাতীয় পার্টি ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) পেয়েছে ১টি করে আসন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো আসন পায়নি।
জরিপ পরিচালনাকারী ‘জেন-জেড ব্যালট’ টিমের সমন্বয়কদের ভাষ্য, এটি সম্পূর্ণভাবে শিক্ষার্থী উদ্যোগে পরিচালিত একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন জরিপ।

তাদের দাবি, এটি কোনো প্রাতিষ্ঠানিক নির্বাচন পূর্বাভাস নয়; বরং অনলাইনে সক্রিয় নাগরিকদের মতামতের একটি ডেটাভিত্তিক প্রতিফলন।

উল্লেখ্য, এ জরিপের সঙ্গে কোনো রাজনৈতিক দল, সরকারি সংস্থা বা নির্বাচন কমিশনের সম্পৃক্ততা নেই। আয়োজকদের মতে, তরুণ প্রজন্মের রাজনৈতিক ভাবনা তুলে ধরাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।