
সিলেটি চ্যানেল | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৫
সিলেট জেলা, বাংলাদেশ:
আজ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ৫:৩২ মিনিটে, সিলেট জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে।
আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা প্রায় ৪.০ রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা স্বল্প হলেও মানুষ আতঙ্কিত হয়ে ওঠে।

ছবি সংগৃহীত
বর্তমানে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ও উদ্ধার সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
ভূমিকম্পের ঘটনা স্থানীয়দের মধ্যে সতর্কতা বৃদ্ধি করেছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ভূমিকম্পের মৃদু কম্পন সাধারণত ক্ষয়ক্ষতির কারণ হয় না,
তবে সবাইকে বাড়িতে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।