
সিলেটি চ্যানেল ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৬,
আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, ভোটকেন্দ্রে ভোটার, প্রার্থী এবং পোলিং এজেন্টরা মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন।
তবে ভোটকেন্দ্রের গোপন কক্ষে—যেখানে ভোট দেওয়া হয়—মোবাইল ফোন নিয়ে প্রবেশ ও ছবি তোলা যাবে না।

ছবি সংগৃহীত
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের বলেন,
ভোটাররা মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন, প্রার্থী ও এজেন্টরাও পারবেন। তবে গোপন কক্ষে ফোন ব্যবহার করা যাবে না। আমরা এই বিষয়ে পরিপত্র সংশোধন করেছি যাতে দ্বিধা না থাকে।
এর আগে ইসি জানিয়েছিল, ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে সাধারণ ভোটার মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। নতুন সিদ্ধান্তে সেই বিধিনিষেধ থেকে সরে আসা হয়েছে।
সচিব আরও জানান, ভোট প্রক্রিয়া নিয়ে কোনো শঙ্কা নেই। নির্বাচনের আগের দিন থেকে সকল প্রচার কার্যক্রম বন্ধ হবে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচারণা মনিটরিং করা হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, “এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক। দু’টি দুঃখজনক প্রাণহানির ঘটনা ঘটেছে, যা নিন্দনীয়।”
নির্বাচন কমিশনের পূর্ববর্তী বিধিনিষেধ:
১. ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার
২. ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ
৩. ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আনসার/সাধারণ আনসার/
ভিডিপি ব্যবহারকারী দুইজন আনসার সদস্য
উল্লেখ্য, উল্লিখিত ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।