বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক বললেন, ‘মহিলাদের ভাল্লাগে না’ সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে সিলেটে কিশোর ও যুবকের মরদেহ উদ্ধার, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান

টয়লেট থেকে নারীর মরদেহ উদ্ধার,

সিলেটি চ্যানেল ডেস্ক
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

 

সিলেটি চ্যানেল ডেস্ক
প্রকাশ: ২২:১৪ | শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জ শহরের একটি বিউটি পার্লারের টয়লেট থেকে কামরুন নাহার ইতি (৩৮) নামে এক নারী উদ্যোক্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার ‘পরী বিউটি পার্লার’ থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়দের সন্দেহ হয়।

পরে বিষয়টি পুলিশ ও নিহতের স্বজনদের জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পার্লারের তালা ভেঙে টয়লেটের ভেতর থেকে ইতির মরদেহ উদ্ধার করে।

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

নিহতের স্বজনরা জানান, কামরুন নাহার ইতির স্বামী মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকার জন্য প্রায়ই তিনি ইতির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন।

গত ২৮ জানুয়ারি থেকে ইতি নিখোঁজ ছিলেন। এ সময় পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, মরদেহটি উদ্ধার করার সময় তা পচে গিয়েছিল। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের জন্য সিআইডির ক্রাইমসিন ইউনিট কাজ করেছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানানো হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।