বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক বললেন, ‘মহিলাদের ভাল্লাগে না’ সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে সিলেটে কিশোর ও যুবকের মরদেহ উদ্ধার, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান

যুবককে মাথায় গু’লি করে হ’ত্যা,

সিলেটি চ্যানেল ডেস্ক
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

সিলেটি চ্যানেল ডেস্ক | প্রকাশিত: ২০২৬-০২-০৬

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে রাকিব হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরীর লবণচরা থানাধীন মধ্যম হরিণটানা এলাকার শিশু বাগান এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত ১০টার দিকে রাকিব স্থানীয় একটি সেলুনে বসে ছিলেন।

হঠাৎ দুই যুবক তাকে সেলুন থেকে টেনে বের করে রাস্তায় নিয়ে যান এবং মাথায় পরপর দুটি গুলি চালান।

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

রাকিব মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা স্থান ত্যাগ করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, এলাকায় আধিপত্য ও মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, নিহত রাকিব একটি সন্ত্রাসী গ্রুপের সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে মাদকসহ তিনটি মামলা রয়েছে।

হামলাকারীদের কয়েকজনের নাম শনাক্ত করা হয়েছে এবং তাদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।