বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে টমটম, চালক নিখোঁজ শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার জৈন্তাপুরে লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের চাপায় চালকের মৃত্যু সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক বললেন, ‘মহিলাদের ভাল্লাগে না’ সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮

লন্ডনে দুর্ঘটনায় ছেলে নিহতের খবরে সিলেটে বাবার মৃত্যু

সিলেটি চ্যানেল ডেস্ক
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

 

মো. মুন্না মিয়া, লন্ডন
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫২

লন্ডনে সড়ক দুর্ঘটনায় নিহত নাফিজুল হক শাকিলের খবরে অসুস্থ হয়ে পড়া তার বাবা ফজলুল হক মারা গেছেন। সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা ফজলুল হক হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মৃত্যুবরণ করেন।

মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন ফজলুল হকের এক ছেলে মো. কামরান। তিনি জানান, “আব্বা আর নেই। শনিবার (৩১ জানুয়ারি) রাতে সিলেটের রাগিব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

ফজলুল হক দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন এবং চিকিৎসা চলছিল।

ছবি সংগৃহীত

বাবা ফজলুল হক (বাঁয়ে) ও ছেলে নাফিজুল হক শাকিল। ছবি সংগৃহীত

মো. মুন্না মিয়া, লন্ডন

এর আগে ১৪ জানুয়ারি লন্ডনে অবস্থানরত তার একমাত্র উপার্জনকারী ছেলে নাফিজুল হক শাকিল সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন। পরে ১৯ জানুয়ারি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুর সংবাদে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে ফজলুল হক সিলেট নগরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মধ্যরাতে মারা যান। তিনি ২ ছেলে ও ৩ মেয়ে সন্তানের জনক ছিলেন।

লন্ডনে নিহত নাফিজুল হক শাকিলের মরদেহ এখনো রয়েল লন্ডন হসপিটালের করোনার কোর্টে রয়েছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানো হবে।

বাবা-ছেলের মৃত্যুর সংবাদে পরিবারসহ সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। প্রাথমিকভাবে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে লন্ডনের বৃহত্তম ডেলিভারি ড্রাইভার সংগঠন ‘বেথনালগ্রীন রাইডার গ্রুপ’ সহ বিভিন্ন সংগঠন আর্থিক সহায়তার উদ্যোগ ঘোষণা করেছে। সংগঠনের এডমিন দেলোয়ার হোসাইন বলেন,

শাকিলের মর্মান্তিক মৃত্যুর সংবাদে আমরা বাকরুদ্ধ। শোকসন্তপ্ত পরিবারের পাশে আমাদের মেম্বার ও শুভানুধ্যায়ীরা দাঁড়াবে। শিগগিরই আর্থিক অনুদান পাঠানো হবে।”