মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবলসহ দুইজন কারাগারে,

সিলেটি চ্যানেল ডেস্ক
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

 

সিলেটি চ্যানেল ডেস্ক
প্রকাশিত : শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ইয়াবা ও হেরোইন বেচাকেনার সময় এক পুলিশ কনস্টেবলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শেরপুর জেলার নকলা উপজেলার নকলা দক্ষিণ গ্রামের বাসিন্দা ও মধ্যনগর থানায় কর্মরত পুলিশ কনস্টেবল সম্রাট আলী (৩০) এবং মধ্যনগর উপজেলার চামরদানী গ্রামের বাসিন্দা সুমন চন্দ্র (৩১)।

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই সেতু–সংলগ্ন এলাকায় ইয়াবা ও হেরোইন বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে ধর্মপাশা থানা-পুলিশ ও ধর্মপাশা অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে সম্রাট আলী ও সুমন চন্দ্রকে আটক করা হয়।

অভিযানকালে ঘটনাস্থল থেকে নীল কাগজে মোড়ানো ১৯টি ইয়াবা, পলিব্যাগে রাখা এক গ্রাম হেরোইন, দুটি মোটরসাইকেল, নগদ টাকা ও কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পরে আটক দুজনকে ধর্মপাশা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওই দিন রাতেই ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তার দুজনসহ পাঁচজনের নাম উল্লেখ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

ধর্মপাশা থানার ওসি (তদন্ত) মো. ইমাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার দুজনকে শনিবার সকালে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার অপর তিন আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।