বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম:
তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তার অভিযোগ, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার মৌলভীবাজারে সীমানা পিলার ও প্রাচীন কয়েনের প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ ধর্মীয় শিক্ষার কথা বলে স্কুলছাত্রকে মাদ্রাসায় নেওয়ার অভিযোগ, হবিগঞ্জে শিক্ষক কারাগারে মৌলভীবাজারে দোকানের ক্যাশ থেকে ২ লাখ টাকার বেশি চুরি শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ কমলগঞ্জে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে পাঁচ দিন আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ শাহজালাল মাজারের দানবাক্সের হিসাব: এবার সব রেকর্ড ছাড়াল জুড়ীতে সিএনজি চালক বলাই হত্যা: রহস্য উন্মোচন, মা-মেয়ে গ্রেপ্তার

বাসের ধাক্কায় নৌবাহিনীর সৈনিক নিহত

সিলেটি চ্যানেল ডেস্ক
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

 

 সিলেটি চ্যানেল ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬

চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় বাংলাদেশ নৌবাহিনীর এক সৈনিক নিহত হয়েছেন।

নিহত সৈনিকের নাম নাজমুস সাকিব। এ ঘটনায় মো. ইকরাম হোসেন নামে আরও একজন আহত হয়েছেন।

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৮টার দিকে পটিয়া বাইপাস সড়কের শেয়ানপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুস সাকিব চট্টগ্রামের পতেঙ্গা এলাকার বাসিন্দা এবং মৃত আবু,

হানিফের পুত্র। তিনি বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রামস্থ ঈসা খান ঘাঁটিতে সৈনিক হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নৌবাহিনীর সৈনিক নাজমুস সাকিব ও তার সহকর্মী মো. ইকরাম হোসেন মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। তারা পটিয়া বাইপাসের শেয়ানপাড়া পয়েন্টে পৌঁছালে পেছন দিক থেকে হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কার পর নাজমুস সাকিব ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং অল্প সময়ের মধ্যেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত মো. ইকরাম হোসেনকে র‌্যাবের একটি টহল দল উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনার পর বাসটি নিয়ে চালক পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।