বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে সিলেটে কিশোর ও যুবকের মরদেহ উদ্ধার, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান দুই লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার ঘোষণা নিয়ে মালয়েশিয়ার আপত্তি

তিন বোনসহ কয়েকজনকে ট্রাকের চাপা, নিহত ২

সিলেটি চ্যানেল ডেস্ক
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

 

সিলেটি চ্যানেল ডেস্ক প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৬

হাত ধরাধরি করে একসঙ্গে মাদরাসায় যাচ্ছিল তিন বোন।

মাদরাসার ফটকের সামনেই পৌঁছে গিয়েছিল তারা। ঠিক সেই মুহূর্তে পাশের মহাসড়ক থেকে বেপরোয়া গতির একটি ট্রাক ছুটে এসে তিন বোনসহ কয়েকজন পথচারীকে চাপা দেয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারায় এক কিশোরী ও এক পথচারী তরুণ।

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড়তাকিয়া বাজার এলাকায় জাহেদিয়া দাখিল মাদরাসার পাশে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দুর্ঘটনাটি ঘটে।

নিহত কিশোরীর নাম খাদিজা মাশমুম (১৫)। তিনি জাহেদিয়া দাখিল মাদরাসার দাখিল পরীক্ষার্থী। অপর নিহত ব্যক্তি একজন পথচারী তরুণ; তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন খাদিজার দুই বোন—জাহেদিয়া মাদরাসার নবম শ্রেণির ছাত্রী তোফিয়া তাবাসসুম (১৩) ও সপ্তম শ্রেণির ছাত্রী উম্মে হাবিবা (১১)। এ ছাড়া আহত হয়েছেন পথচারী আবুল খায়ের (৪০) এবং নাম না জানা আরও দুইজন।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাদরাসাটি ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের একেবারে পাশে অবস্থিত। দুর্ঘটনার আগে তিন বোন মহাসড়ক পার হয়ে মাদরাসার ফটকের সামনে দাঁড়িয়েছিল।

ওই সময় গোখাদ্যবোঝাই একটি দ্রুতগতির ট্রাক একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। অটোরিকশাটি ছিটকে পাশের পুকুরে পড়ে যায়। এরপর ট্রাকটি তিন বোনসহ আশপাশে থাকা কয়েকজন পথচারীকে চাপা দিয়ে নিজেও পুকুরে পড়ে যায়।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদরাসার শিক্ষক মো. নুরুজ্জামান জানান, বিকট শব্দ শুনে তিনি পেছনে ফিরে দেখেন একটি অটোরিকশা পুকুরে পড়ে গেছে এবং সড়কে কয়েকজন আহত ব্যক্তি পড়ে আছেন।

দুর্ঘটনার শিকার তিন বোন মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পোলমোগরা গ্রামের নাছির উদ্দিনের মেয়ে। দুপুরে নাছির উদ্দিনের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির উঠানে পর্দা টানিয়ে রাখা হয়েছে খাদিজার মরদেহ। আত্মীয়স্বজনের আহাজারিতে সেখানে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

শোকার্ত বাবা নাছির উদ্দিন বাকরুদ্ধ হয়ে বসে ছিলেন। স্বজনরা জানান, তার তিন মেয়েই একই মাদরাসায় পড়াশোনা করত এবং বাড়ি থেকে মাত্র আধা কিলোমিটার পথ হেঁটে প্রতিদিন মাদরাসায় যেত।

ঘটনাস্থলে উপস্থিত মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নাদিম হায়দার চৌধুরী জানান, এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।