
সিলেটি চ্যানেল ডেস্ক
প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৬
সিলেটের হযরত শাহজালাল (র.) এর মাজারের ভেতর থেকে এক ব্যক্তি লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৬টার দিকে অজ্ঞাতপরিচয় লাশটি উদ্ধার করা হয়।

ছবি সংগৃহীত
লাশের ব্যাক্তিটি আনুমানিক ৭০ বছর বয়সী একজন পুরুষ। কোতোয়ালী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটির সুরতহাল রিপোর্ট তৈরি করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। বর্তমানে লাশটি মর্গে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার পুলিশ।