বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে টমটম, চালক নিখোঁজ শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার জৈন্তাপুরে লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের চাপায় চালকের মৃত্যু সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক বললেন, ‘মহিলাদের ভাল্লাগে না’ সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮

সিলেটে প্রবাসী স্বামী দেশে ফেরার পরদিন গৃহবধু লাশ উদ্ধার,

সিলেটি চ্যানেল ডেস্ক
ছবি সংগ্রহীত
ছবি সংগৃহীত

 

সিলেটি চ্যানেল ডেস্ক

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষিপাশায় হোছনা বেগম (৪০) নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার সকালে ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দক্ষিণ ভাগ বাউসি গ্রামে।

ছবি সংগ্রহীত

ছবি সংগৃহীত

জানা যায়, হোছনা বেগম ওই গ্রামের শামীম আহমদের স্ত্রী এবং তিন মেয়ে ও এক ছেলের জনক। তার স্বামী শামীম আহমদ সৌদি আরব প্রবাসী। তিনি ছয় মাস পর বৃহস্পতিবার দেশে ফিরে আসেন। তবে হোছনা বেগমের মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত করা যায়নি।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার সকাল ৭টার দিকে শামীম আহমদ তার স্ত্রীকে ফ্যানের সাথে ফাঁস লাগানো অবস্থায় দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে সিলেট ইবনে সিনা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহটি বাড়িতে আনা হয় এবং পুলিশকে অবহিত করা হয়।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “মৃত্যুর কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”