বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে সিলেটে কিশোর ও যুবকের মরদেহ উদ্ধার, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান দুই লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার ঘোষণা নিয়ে মালয়েশিয়ার আপত্তি

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে:

সিলেটি চ্যানেল ডেস্ক
ছবির সংগৃহীত

সিলেটি চ্যানেল ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬ |

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে গড়ে ওঠা সন্ত্রাসীদের অবৈধ আস্তানা আইনানুগ প্রক্রিয়ায় গুঁড়িয়ে দেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান। তিনি বলেন, মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব যেকোনো কঠিন সিদ্ধান্ত নিতে পিছপা হবে না।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত র‌্যাব-৭ এর সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে নিহত র‌্যাব-৭ এর নায়েব সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়ার জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র‌্যাব ডিজি।

ছবির সংগৃহীত

র‌্যাব মহাপরিচালক বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে র‌্যাব প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ৭৫ জন সদস্য শহীদ হয়েছেন। এটি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক, তবে আমরা দায়িত্ব পালনে পিছিয়ে যাব না।”

তিনি জানান, জঙ্গল সলিমপুরে পরিচালিত অভিযানে র‌্যাব সদস্যদের আত্মরক্ষার অধিকার থাকা সত্ত্বেও সাধারণ মানুষের জান-মালের ক্ষতির আশঙ্কায় তারা গুলি চালায়নি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। যদি অভিযানে কোনো ত্রুটি পাওয়া যায়, সেগুলো চিহ্নিত করে সংশোধন করা হবে এবং ভবিষ্যতে আরও সুপরিকল্পিত ও কার্যকর অভিযান পরিচালনা করা হবে।

র‌্যাব ডিজি আরও বলেন, “র‌্যাব সেখানে কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তারের উদ্দেশ্যে গিয়েছিল। যারা হামলা চালিয়েছে, তাদের কয়েকজনের পরিচয় আমরা ইতোমধ্যে শনাক্ত করেছি। খুব দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।”

নিহত র‌্যাব সদস্য মোতালেব হোসেনকে ‘শহীদ’ আখ্যা দিয়ে তিনি বলেন, “এই হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিচারিক কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত র‌্যাব এই বিষয়টি নিবিড়ভাবে মনিটর করবে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।”

শহীদ মোতালেবের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়ে র‌্যাব ডিজি বলেন, “এই পরিবার তাদের অভিভাবক হারিয়েছে। আমরা সেই শূন্যতা পূরণ করতে পারব না, কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে র‌্যাব শহীদ মোতালেবের পরিবারের দায়িত্ব গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে।”

জঙ্গল সলিমপুরকে একটি সন্ত্রাসীদের আড্ডাখানা উল্লেখ করে তিনি বলেন, “দীর্ঘদিন ধরে সেখানে অবৈধভাবে বসবাস, পাহাড় কাটা ও অস্ত্রধারী সন্ত্রাসীদের কার্যক্রম চলছে। আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে অবৈধ বসতি উচ্ছেদ করা হবে এবং সন্ত্রাসীদের এই আস্তানা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে—এ বিষয়ে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”

উল্লেখ্য, সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে গেলে সন্ত্রাসীদের গুলিতে র‌্যাব-৭ এর নায়েব সুবেদার মোতালেব হোসেন নিহত হন। এ ঘটনায় আরও তিনজন র‌্যাব সদস্য আহত হয়ে বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় যৌথ বাহিনীর অভিযান প্রস্তুতির কথা জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।