বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে সিলেটে কিশোর ও যুবকের মরদেহ উদ্ধার, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান দুই লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার ঘোষণা নিয়ে মালয়েশিয়ার আপত্তি

বক্তব্য দিতে দিতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন কুষ্টিয়া জেলা জামায়াত আমির,

সিলেটি চ্যানেল ডেস্ক

 

সিলেটি চ্যানেল ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬ | সময় : ১৭:২৭

মুফতি আমীর হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত এক নির্বাচনী সভায় বক্তব্য দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক আবুল হাশেম।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত ওই সভায় বক্তব্যের এক পর্যায়ে তিনি হঠাৎ মাথা ঘুরে মঞ্চেই লুটিয়ে পড়েন। ঘটনাটি দেখে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসকদের প্রাথমিক ধারণা— তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

অধ্যাপক আবুল হাশেম দীর্ঘদিন ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার আকস্মিক মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া পৌর জামায়াত আমির এনামুল হক বলেন,

কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম বক্তব্য দিতে দিতে হঠাৎ স্ট্রোক করেন এবং মৃত্যুবরণ করেন।”