
সিলেটি চ্যানেল ডেস্ক | ৩০ ডিসেম্বর ২০২৫
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।
আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে বিশেষ আমন্ত্রণে অংশ নিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি খালেদা জিয়ার পরিবার ও দলের পক্ষ থেকে জানাজা ও দাফনের বিষয় উপদেষ্টা পরিষদকে অবহিত করেছেন।
উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত হয়েছে:
খালেদা জিয়ার মৃত্যুতে আগামী ৩ দিন রাষ্ট্রীয় শোক পালন।
বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হবে।
সরকার জানাজা ও দাফনের সকল সহযোগিতা প্রদান করবে।
বিশ্বে বাংলাদেশের সব দূতাবাস ও হাইকমিশনে শোক বই খোলা হবে।
সভায় প্রধান উপদেষ্টা বেগম জিয়ার স্মৃতিচারণ করেন এবং আইন উপদেষ্টা বলেন, “দেশের ইতিহাসে বেগম জিয়ার অবদান অমলিন হয়ে থাকবে। একজন মহান নেত্রীর চলে যাওয়া জাতির জন্য বিশেষ মুহূর্ত।”
এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, “সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গোটা জাতি গভীর শোক ও বেদনায় আচ্ছন্ন। তাঁর ইন্তেকালে আমরা এক মহান অভিভাবককে হারিয়েছি। দেশের গণতান্ত্রিক রাজনীতিতে তাঁর অবদান ইতিহাসে অম্লান হয়ে থাকবে।”