বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম:
তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তার অভিযোগ, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার মৌলভীবাজারে সীমানা পিলার ও প্রাচীন কয়েনের প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ ধর্মীয় শিক্ষার কথা বলে স্কুলছাত্রকে মাদ্রাসায় নেওয়ার অভিযোগ, হবিগঞ্জে শিক্ষক কারাগারে মৌলভীবাজারে দোকানের ক্যাশ থেকে ২ লাখ টাকার বেশি চুরি শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ কমলগঞ্জে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে পাঁচ দিন আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ শাহজালাল মাজারের দানবাক্সের হিসাব: এবার সব রেকর্ড ছাড়াল জুড়ীতে সিএনজি চালক বলাই হত্যা: রহস্য উন্মোচন, মা-মেয়ে গ্রেপ্তার

দেশ ও মানুষের কল্যাণে আমার মা জীবন উৎসর্গ করেছেন” তারেক রহমান

Reporter Name

সিলেটি চ্যানেল ডেস্ক প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তাঁর জ্যেষ্ঠ ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেছেন, তাঁর মা পুরো জীবনই দেশ ও দেশের মানুষের কল্যাণে উৎসর্গ করেছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এই মন্তব্য করেছেন।

তারেক রহমান লিখেছেন, বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেত্রীই ছিলেন না, বরং বাংলাদেশের গণতান্ত্রিক পথযাত্রার এক অনিঃশেষ পথপ্রদর্শক।

আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর জীবনাবসান ঘটে, যা দেশের রাজনীতিতে এক বিশাল শূন্যতার সৃষ্টি করেছে।

তিনি বলেন, “আজ দেশ এমন একজন অভিভাবককে হারালো, যিনি আজীবন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন।

স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর নেতৃত্ব ছিল আপোষহীন।


তারেক রহমান আরও উল্লেখ করেছেন, রাজনৈতিক পরিচয় ছাড়াও খালেদা জিয়া পরিবারের এক মমতাময়ী মা ছিলেন এবং কঠিনতম সময়ে শক্তির উৎস হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বারবার গ্রেপ্তার হওয়া, সুচিকিৎসা থেকে বঞ্চিত থাকা এবং দীর্ঘ সময় কারাবাস ও নিপীড়ন সহ্য করার পরও তিনি অদম্য সাহস, সহানুভূতি ও দেশপ্রেম বজায় রেখেছিলেন।

তিনি বলেন, “দেশের স্বার্থ রক্ষা করতে গিয়ে তিনি স্বামী ও সন্তান হারিয়েছেন।

তার কাছে এই দেশ ও দেশের মানুষই ছিল প্রকৃত পরিবার ও অস্তিত্ব।

তিনি যে জনসেবা, ত্যাগ ও সংগ্রামের ইতিহাস রেখে গেছেন, তা বাংলাদেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে।

স্ট্যাটাসের শেষ অংশে তারেক রহমান দেশবাসীর কাছে তার মায়ের জন্য দোয়া ও প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন।

তিনি উল্লেখ করেছেন, দেশবাসীর গভীর আবেগ, ভালোবাসা এবং বিশ্বব্যাপী শ্রদ্ধার জন্য তিনি ও তাঁর পরিবার চিরকৃতজ্ঞ।