বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম:
সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে সিলেটে কিশোর ও যুবকের মরদেহ উদ্ধার, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান দুই লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার ঘোষণা নিয়ে মালয়েশিয়ার আপত্তি

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হা’ম’লা, আ’হত’ একাধিক

সিলেটি চ্যানেল ডেস্ক

 

সিলেটি চ্যানেল ডেস্ক প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫

রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের আয়োজিত শান্তিপূর্ণ মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ হামলার সময় এলাকায় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কারওয়ান বাজার এলাকায় চাঁদাবাজি চলে আসছে।

চাঁদা আদায় বন্ধ এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীরা মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধন চলাকালে একদল দুর্বৃত্ত সেখানে এসে হামলা চালায়।

ছবি সংগৃহীত
ব্যবসায়ীদের দাবি, বহিষ্কৃত তেজগাঁও থানা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও তার অনুসারীরা এই চাঁদাবাজির সঙ্গে জড়িত।

তাদের অভিযোগ, নিয়মিত চাঁদা না দিলে বিভিন্নভাবে ব্যবসায়ীদের হুমকি দেওয়া হয়।

হামলার ঘটনায় বেশ কয়েকজন ব্যবসায়ী আহত হয়েছেন বলে জানা গেছে।

আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।

ব্যবসায়ীরা দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং কারওয়ান বাজারে চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।