বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম:
সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে সিলেটে কিশোর ও যুবকের মরদেহ উদ্ধার, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান দুই লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার ঘোষণা নিয়ে মালয়েশিয়ার আপত্তি

ট্রাক–সিএনজি সং’ঘর্ষে নারীসহ তিনজন নি’হ’ত,,

সিলেটি চ্যানেল ডেস্ক

 

সিলেটি চ্যানেল ডেস্ক ২৮ ডিসেম্বর ২০২৫

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনাটি এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি করেছে।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর আনুমানিক ৩টার দিকে বোরহানউদ্দিন উপজেলার ইধারার মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি দ্রুতগতির ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা তিনজন যাত্রী প্রাণ হারান। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন।

তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় সড়কটি তুলনামূলক সরু হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। দ্রুতগতির কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজির সঙ্গে সংঘর্ষে জড়ায় বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনার পর কিছু সময় ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।

এদিকে, এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের সদস্যদের মধ্যে চলছে আহাজারি।