বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম:
সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে সিলেটে কিশোর ও যুবকের মরদেহ উদ্ধার, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান দুই লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার ঘোষণা নিয়ে মালয়েশিয়ার আপত্তি

দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে ট্রাকের ধাক্কা, মা ও ৮ মাসের শিশু নি’হ’ত

সিলেটি চ্যানেল ডেস্ক

সিলেটি চ্যানেল ডেস্ক  ২৬ ডিসেম্বর ২০২৫

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারে ট্রাকের ধাক্কায় মা ও তার ৮ মাসের শিশু কন্যা নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফেনীর সোনাগাজী উপজেলার জিসান কবীর পিপুর স্ত্রী সাদিয়া কবীর (৩২) এবং তাদের ৮ মাস বয়সী কন্যা তাজরি কবীর প্রিয়ম। তারা ঢাকার মিরপুর শাহআলী থানার ১৪৬/১ (৩) নম্বর এলাকায় বসবাস করতেন।

দুর্ঘটনার পরপরই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে আসার সময় প্রাইভেটকারটি মহাসড়কের পাশে দাঁড়ানো ছিল। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই মা ও শিশুর মৃত্যু হয়।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।