বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে সিলেটে কিশোর ও যুবকের মরদেহ উদ্ধার, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান দুই লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার ঘোষণা নিয়ে মালয়েশিয়ার আপত্তি

হাদি হ’ত্যা’র বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ,

সিলেটি চ্যানেল ২৪

 

সিলেটি চ্যানেল ২৪ | প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেন তারা। এতে শাহবাগ মোড়ের একাংশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধের সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন,
হাদি ভাইয়ের রক্তের শপথ করে বলছি, খুনিদের গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আজ থেকে শাহবাগ অবরোধের ঘোষণা দিলাম।”
তিনি আরও যোগ করেন,
হত্যাকাণ্ডের বিষয়ে যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া না যাবে এবং সরকারের দায়িত্বশীল উপদেষ্টারা জনগণের সামনে খুনিদের গ্রেপ্তারের অগ্রগতি না জানাবেন, ততক্ষণ পর্যন্ত অবরোধ চলবে।”

বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে উল্লেখযোগ্য:
নারায়ে তাকবির, আল্লাহু আকবার’
দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’
এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি লড়াই করে’
লীগ ধর, জেলে ভর’

অবরোধের বিষয়টি নিশ্চিত করে ডিএমপি ট্রাফিকের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ জানান, “ইনকিলাব মঞ্চের অবরোধে শাহবাগের একাংশ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে ডাইভারশন ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডাইভারশন অনুযায়ী:
বাংলামোটর থেকে মৎস্য ভবনগামী যানবাহন বারডেমের সামনে দিয়ে চলাচল করছে।

মৎস্য ভবন থেকে সায়েন্সল্যাবগামী যানবাহন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে চলছে।

সায়েন্সল্যাব থেকে মৎস্য ভবনগামী যানবাহন কাটাবন হয়ে চলাচল করছে।

ডিসি তানভীর জানান, শুক্রবার ছুটির দিন হওয়ায় সড়কে যানবাহনের চাপ কম থাকায় বড় ধরনের ভোগান্তি সৃষ্টি হয়নি।

ইনকিলাব মঞ্চের এই অবস্থান মূলত শহরবাসী ও প্রশাসনকে হাদি হত্যার দ্রুত বিচারের দাবিতে সচেতন করার লক্ষ্যে নেয়া হয়েছে।