বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম:
সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক বললেন, ‘মহিলাদের ভাল্লাগে না’ সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে সিলেটে কিশোর ও যুবকের মরদেহ উদ্ধার, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে ৪ জন নিহত,

চাঁদপুর প্রতিনিধ

 

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫ | চাঁদপুর প্রতিনিধ

ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি এলাকায়।

পরে দুর্ঘটনাকবলিত লঞ্চের হতাহত যাত্রীদের ঢাকার সদরঘাটে আনা হয়। সদরঘাট নৌ থানার ওসি সোহাগ রানা জানান, লঞ্চ সংঘর্ষে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে এবং লাশগুলো সদরঘাট টার্মিনালে রাখা হয়েছে।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ জানিয়েছেন, দুর্ঘটনার ঘটনায় ৪ মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্য একটি লঞ্চ দুর্ঘটনাস্থল থেকে আরও চারজন মরদেহ এবং আহত যাত্রীদের সদরঘাটে নিয়ে এসেছে। নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন সদরঘাটে বিষয়টি নিয়ে ব্রিফ করেছেন।

চাঁদপুর নৌ বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল মান্নান বলেন, “ঘন কুয়াশার কারণে গভীর রাতে মেঘনা নদীতে লঞ্চ দুটির সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পর লঞ্চ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।”

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
এদিকে, দুর্ঘটনাকবলিত অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি ঝালকাঠি টার্মিনাল থেকে জব্দ করেছে নৌ পুলিশ।

বরিশাল নৌ পুলিশের পুলিশ সুপার নাজমুল হক জানান, লঞ্চ দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঝালকাঠিতে গিয়েছেন এবং লঞ্চটি জব্দ করা হয়েছে। ঘটনার বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে, যাতে দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণ করা যায়।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় নদীতে ঘন কুয়াশা এবং অন্ধকারের কারণে লঞ্চগুলি একে অপরকে ঠিকমতো দেখতে পারেনি। আহত যাত্রীদের দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে এবং প্রশাসন দুর্ঘটনা তদন্তে সতর্ক অবস্থানে রয়েছে।